Logo
Logo
×

Advertisement

জাতীয়

মুর্শিদাবাদে ৩৪৬ মুসলিমের নাগরিকত্ব বাতিলে বিপ্লবী পরিষদের নিন্দা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০১:২৯ এএম

মুর্শিদাবাদে ৩৪৬ মুসলিমের নাগরিকত্ব বাতিলে বিপ্লবী পরিষদের নিন্দা

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান এ নিন্দা জানান।

Advertisement

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় ৩৪৬ জন মুসলিম নাগরিকের ভোটাধিকার হরণ করে নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া শুরুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ। দলটি এ ঘটনাকে প্রতিবেশী ভারতের মুসলমানদের ওপর পরিচালিত ব্যাপকভিত্তিক  জাতিগত নিপীড়নের অংশ বলে আখ্যায়িত করেছে। 

মঙ্গলবার (৩১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান বলেন, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় শত শত বছর ধরে বসবাস করা পরিবারের সন্তান ৩৩৬ জন মুসলিম নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে নিজেদেরকে ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করতে বলা হয়েছে। মুর্শিদাবাদের এই পদক্ষেপকে বিচ্ছিন্ন প্রশাসনিক ঘটনা হিসেবে দেখার কোনো সুযোগ নেই। এটি ভারতের মুসলিম জাতিকে চিহ্নিত করে তাদের নাগরিক অধিকার সংকুচিত এবং রাষ্ট্রহীনতার দিকে ঠেলে দেওয়ার একটি কাঠামোগত ও পরিকল্পিত প্রক্রিয়ার অংশ বলে প্রতীয়মান হচ্ছে। 

মুর্শিদাবাদে নাগরিকত্ব বাতিলের ফলে সংশ্লিষ্ট ৩৪৬জন মুসলমানের পরিবার রাষ্ট্রহীন হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়ছে। বিশেষ করে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ায় তাদের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেছে। তারা সকল মৌলিক নাগরিক অধিকার এবং সেবাসমূহ থেকে বঞ্চিত হয়ে গেছে। 

বিবৃতিতে ৩৪৬ জন মুসলিম নাগরিকের ভোটাধিকার ফেরত দেওয়ার দাবি জানান জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান। 

তিনি বলেন, এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার অভ্যন্তরীণ ঘটনা হলেও ধর্মীয় জাতিগত পরিচয়ের ভিত্তিতে মুসলমানদের অধিকার থেকে বঞ্চিত করায় এটি একটি অভ্যন্তরীণ সংকটে সীমাবদ্ধ নেই। এটি প্রতিবেশী মুসলিম রাষ্ট্র বাংলাদেশের স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে। বাংলাদেশের মুসলমানেরা ভারতের হিন্দুত্ববাদী নিপীড়নের ঘটনায় জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে।

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে একের পর এক ভারতের মুসলমানদের নাগরিকত্ব হরণ আন্তর্জাতিক বৈষম্যবিরোধী কনভেনশনগুলোর পরিপন্থি। এর মাধ্যমে সার্বজনীন মানবাধিকার ঘোষণার ১৫ নম্বর অনুচ্ছেদে বর্ণিত প্রত্যেক ব্যক্তির জাতীয়তার অধিকার এবং স্বেচ্ছারীভাবে কাউকে নাগরিকত্ব বঞ্চিত না করার নিশ্চয়তা লঙ্ঘন করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিপ্লবী পরিষদের সদস্য সচিব হলেন ডা. নাবিল

বিপ্লবী পরিষদের সদস্য সচিব হলেন ডা. নাবিল

ঢাবিতে জমিদারি বিলুপ্ত দিবসে ‘মুক্তি উৎসব’, ব্রিটেনের বিচার দাবি

ঢাবিতে জমিদারি বিলুপ্ত দিবসে ‘মুক্তি উৎসব’, ব্রিটেনের বিচার দাবি

‘বাংলাদেশকে সভ্যতাগত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে’

‘বাংলাদেশকে সভ্যতাগত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে’

শেরে বাংলা ক্ষমতায় গিয়ে মুসলমানদের ভাগ্য বদলে দিয়েছিলেন

৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মারক বক্তৃতা অনুষ্ঠিত শেরে বাংলা ক্ষমতায় গিয়ে মুসলমানদের ভাগ্য বদলে দিয়েছিলেন

বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানালেন ইরানি কূটনীতিক

আল্লামা ইকবালের ৮৮তম মৃত্যুবার্ষিকী পালিত বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানালেন ইরানি কূটনীতিক

সংস্কারের নাটক বাদ দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করুন

বায়তুল মোকাররমে বিক্ষোভ সংস্কারের নাটক বাদ দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করুন

আরও পড়ুন

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম