Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বিপ্লবী পরিষদের সদস্য সচিব হলেন ডা. নাবিল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৮:১৫ পিএম

বিপ্লবী পরিষদের সদস্য সচিব হলেন ডা. নাবিল

ডা. নাবিল আহমদ। ফাইল ছবি

Advertisement

মুসলিম জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব হলেন ডা. নাবিল আহমদ। 

তিনি ২০১৮ সাল থেকে ফ্যাসিবাদ বিরোধী তৎপরতায় সম্পৃক্ত ছিলেন এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবে রাজধানীর শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজে নেতৃত্ব দেন। 

শনিবার জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব আব্দুস সালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের উদীয়মান প্রজন্মের নেতৃত্বকে রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক পরিসরে আরও শক্তিশালীভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ডা. নাবিল আহমদকে সদস্য সচিব নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। শনিবার বিকালে দলের আহ্বায়ক খোমেনী ইহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় বিপ্লবী পরিষদের নতুন মহাসচিব ডা. নাবিল আহমদ দীর্ঘ দিন ধরে গণতন্ত্র, নাগরিক অধিকার, সামাজিক ন্যায়বিচার এবং স্বৈরতন্ত্রবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।  বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটি আদর্শভিত্তিক, গণতান্ত্রিক ও জনগণকেন্দ্রিক রাজনৈতিক বিকল্প গড়ে তোলার ক্ষেত্রে তার সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এ নিয়োগ প্রসঙ্গে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান বলেন, বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে নতুন প্রজন্মকে নেতৃত্বের কেন্দ্রে নিয়ে আসা অপরিহার্য। ডা. নাবিল আহমদের মতো আদর্শনিষ্ঠ, মেধাবী ও জনসম্পৃক্ত তরুণদের নেতৃত্ব জাতীয় বিপ্লবী পরিষদের সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক কার্যক্রমকে নতুন গতি দেবে বলে আমরা বিশ্বাস করি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাবিতে জমিদারি বিলুপ্ত দিবসে ‘মুক্তি উৎসব’, ব্রিটেনের বিচার দাবি

ঢাবিতে জমিদারি বিলুপ্ত দিবসে ‘মুক্তি উৎসব’, ব্রিটেনের বিচার দাবি

‘বাংলাদেশকে সভ্যতাগত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে’

‘বাংলাদেশকে সভ্যতাগত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে’

শেরে বাংলা ক্ষমতায় গিয়ে মুসলমানদের ভাগ্য বদলে দিয়েছিলেন

৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মারক বক্তৃতা অনুষ্ঠিত শেরে বাংলা ক্ষমতায় গিয়ে মুসলমানদের ভাগ্য বদলে দিয়েছিলেন

বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানালেন ইরানি কূটনীতিক

আল্লামা ইকবালের ৮৮তম মৃত্যুবার্ষিকী পালিত বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানালেন ইরানি কূটনীতিক

সংস্কারের নাটক বাদ দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করুন

বায়তুল মোকাররমে বিক্ষোভ সংস্কারের নাটক বাদ দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করুন

মুর্শিদাবাদে ৩৪৬ মুসলিমের নাগরিকত্ব বাতিলে বিপ্লবী পরিষদের নিন্দা

মুর্শিদাবাদে ৩৪৬ মুসলিমের নাগরিকত্ব বাতিলে বিপ্লবী পরিষদের নিন্দা

আরও পড়ুন

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম