Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মায়ের মামলা

চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন

Advertisement

Icon

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১০:৫৬ পিএম

চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন

ফাইল ছবি

Advertisement

কালীগঞ্জে চুরির অপবাদ দিয়ে সৌরভ (১৫) নামের কিশোরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। বারবার আকুতি জানালেও উলটো বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয় তাকে।

মারধরের এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। 

এ ঘটনায় শুক্রবার দুপুরে ভুক্তভোগী কিশোরের মা সান্ত্বনা রাণী থানায় মামলা করেছেন। গত বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জের চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাট আল হেরা জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সৌরভকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

ভুক্তভোগীর পরিবার জানায়, সম্প্রতি সৌরভ কালীগঞ্জের উত্তর দলগ্রামে নানা বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুরে আল হেরা জামে মসজিদের সামনে থেকে কয়েকজন লোক তাকে আটক করে মসজিদের ভেতর নিয়ে যায়। পরে তার বিরুদ্ধে মসজিদের মাইক চুরির অপবাদ এনে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। 

ওসি আবু সিদ্দিক জানান, ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আসামিদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

যুবদল কর্মী হত্যা মামলায় বিএনপি নেতা আজীবন বহিষ্কার

যুবদল কর্মী হত্যা মামলায় বিএনপি নেতা আজীবন বহিষ্কার

মেরিন ড্রাইভে উচ্ছেদ শুরু, গুঁড়িয়ে দেওয়া হলো চারতলা রিসোর্ট

মেরিন ড্রাইভে উচ্ছেদ শুরু, গুঁড়িয়ে দেওয়া হলো চারতলা রিসোর্ট

কোনাবাড়ীতে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে

কোনাবাড়ীতে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে

অটোরিকশা স্ট্যান্ড দখলে দুপক্ষের সংঘর্ষ

অটোরিকশা স্ট্যান্ড দখলে দুপক্ষের সংঘর্ষ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম