Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভূঞাপুরে চাঁদাবাজদের হুমকি, আতঙ্কে ম্যানেজারের মৃত্যু

Advertisement

Icon

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১১:১২ পিএম

ভূঞাপুরে চাঁদাবাজদের হুমকি, আতঙ্কে ম্যানেজারের মৃত্যু

Advertisement

টাঙ্গাইলের ভূঞাপুরের একটি শিল্পপ্রতিষ্ঠানে চাঁদার দাবিতে হত্যার হুমকি ও আতঙ্কে ম্যানেজারের মৃত্যুতে মামলা হয়েছে। প্রতিষ্ঠানটির সুপারভাইজার ভূঞাপুর থানায় এই হত্যা মামলা করেছেন।

অভিযোগে জানা যায়, ফুড অফিসার্স যমুনা জুট ইন্ডাস্ট্রি নামের একটি প্রতিষ্ঠানে স্থানীয় যুবকরা বিভিন্ন সময়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে ২২ আগস্ট রাতে ৪/৫ জন যুবক এসে ম্যানজার সাজিদুর রহমান ওরফে শাহজাহানকে হুমকি দিতে থাকে।

তারা বলেন, আমরা ২৪ তারিখে আবার আসব, ৫ লাখ টাকা রেডি করে রাখবি। নচেৎ তোকে হত্যা করে গুম করে ফেলব। এতে ম্যানেজার ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। ২৪ আগস্ট সন্ধ্যায় ওই যুবকরা মোটরসাইকেলে প্রতিষ্ঠানটিতে এসে ম্যানেজারকে খুঁজতে থাকে। এ সময় ম্যানেজার শাহজাহান আতঙ্কিত হয়ে স্ট্রোক করেন। তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় শিল্পপ্রতিষ্ঠানটির সুপারভাইজার আকতার হোসেন বৃহস্পতিবার ভূঞাপুর থানায় ৩ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। আসামিরা হলেন পাথাইলকান্দী গ্রামের আসলামের ছেলে ওয়ারেস ও আব্দুল হাইয়ের ছেলে লিখন এবং সার পলশিয়া গ্রামের বাছেদের ছেলে শামীম।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। আসামিদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলছে। দ্রুতই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-১ তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম