Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাজারের নামকরণ নিয়ে ফের দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

Advertisement

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১১:০১ পিএম

বাজারের নামকরণ নিয়ে ফের দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

Advertisement

কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণ নিয়ে ফের দুইপক্ষের মধ্য সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এ সময় সংঘর্ষ থামাতে পুলিশ ৮ রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করে। ঘটনায় আকবরনগর বাজারসহ মিরারচর গ্রামে কমপক্ষে ১৫টি দোকান ও ঘরবাড়ি ভাঙচুর লুটপাট করা হয়।

রোববার (৩০ আগস্ট) বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয় পুলিশ র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।

আহতদের মধ্যে নজরুল (৩০), রানা মিয়া (১৯), তাহের মিয়া (৫০), স্বপন (২৮), জাবেদা বেগম (৬০), আক্কেল আলী (৪১), মধু মিয়া (৪৫), হেকিম মিয়া (১৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যান্য আহতরা স্থানীয় বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে খবর পাওয়া গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এক মাস আগে ২৮ জুলাই ভৈরবের আকবরনগর ও মিরারচর গ্রামবাসী বাজারের নামকরণ নিয়ে ঝগড়া সংঘর্ষে লিপ্ত হয়। এদিন মিরারচর গ্রামের দুইজন নিহত হন। তারা হলো মাসুদ মিয়া ও হিরণ মিয়া। এ ঘটনার পর ৩০ জুলাই প্রতিপক্ষরা দুইশ বাড়িঘর, দোকানপাট ভাঙচুর করে। তারপর দুটি মামলায় ৯০ জনকে আসামি করে মামলা করা হয়। অপরপক্ষ বাড়িঘর দোকানপাট ভাঙচুরের একটি মামলা করে।

এ ঘটনার পর রোববার সকালে আকবরনগর গ্রামের ৪১ জন আসামি কিশোরগঞ্জ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাদের জামিন না দিয়ে কারাগারে পাঠান। এ খবর ভৈরবে পৌঁছলে আজ বিকালে মিরারচর গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে  আকবরনগর বাজারে হামলা চালান। এ সময় আকবরনগর গ্রামের লোকজনও পাল্টা হামলা করে।

কালিকাপ্রসাদ ইউনিয়নের চেয়ারম্যান লিটন মিয়া বলেন, আকবরনগর বাজারের নামকে কেন্দ্র করে মিরারচর গ্রামবাসী অযথা দ্বন্দ্ব করছে। আমার কথা তারা শোনে না বলে আমি সেখানে আর যাই না।

ভৈরব থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, বাজারের নামকরণ নিয়ে দুটি গ্রামের দ্বন্দ্বে একমাস আগে দুটি খুন হয়। এক পক্ষ রোববার আদালতে জামিন না পেলে অপরপক্ষ সুযোগ বুঝে সংঘর্ষে লিপ্ত হয়। পরিস্থিতি শান্ত করতে ৮ রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। এখন পরিস্থিতি শান্ত আছে।

ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৪ শিশু

৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৪ শিশু

হত্যার শিকার বিএনপি নেতার স্ত্রীর সঙ্গে খুনির ফোনালাপে পাল্টে গেল দৃশ্যপট

হত্যার শিকার বিএনপি নেতার স্ত্রীর সঙ্গে খুনির ফোনালাপে পাল্টে গেল দৃশ্যপট

বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল বস্তাবন্দি ৭৭ হাড়

বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল বস্তাবন্দি ৭৭ হাড়

ভাই পরিচয়ে প্রবাসীর স্ত্রীর ঘরে মাদককারবারি, অতঃপর...

ভাই পরিচয়ে প্রবাসীর স্ত্রীর ঘরে মাদককারবারি, অতঃপর...

প্রেমিকের বাসায় মিলল প্রেমিকার স্বামীর লাশ

প্রেমিকের বাসায় মিলল প্রেমিকার স্বামীর লাশ

আচরণে সন্দেহ, ডোপ টেস্টের জন্য পাঠানো হলো পুলিশ সদস্যকে

আচরণে সন্দেহ, ডোপ টেস্টের জন্য পাঠানো হলো পুলিশ সদস্যকে

আরও পড়ুন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-১ তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম