Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

Advertisement

Icon

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১২:৫৫ পিএম

ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হন।

Advertisement

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালকসহ আহত হয়েছেন চারজন।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কে এ ঘটনা ঘটে।

ত্রিশাল থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি মোড়সংলগ্ন এলাকায় বালিপাড়াগামী ট্রাক ও ত্রিশালগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী—অজ্ঞাতনামা এক পুরুষ (৩৫) ও এক নারী (৪০)—নিহত হন। এ ঘটনায় সিএনজিচালকসহ চারজন আহত হন।

আহতদের এলাকাবাসী প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতরা হলেন—সিএনজিচালক ফয়জুল (৩৪), রুবেল (৩০), হৃদয় (২২) ও নাবিল (২২)। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ফয়জুল ও রুবেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ত্রিশাল থানার এসআই রেজাউল করিম জানান, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর ট্রাকচালক পলাতক রয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডের ১৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডের ১৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

জুমার খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি

জুমার খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি

রাজশাহীতে বাস-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

রাজশাহীতে বাস-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

স্বামীকে জামিন করানোর আশ্বাসে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

স্বামীকে জামিন করানোর আশ্বাসে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

আরও পড়ুন

কেশবপুরে ধান ক্ষেতের পাশ থেকে যুবক-যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার

কেশবপুরে ধান ক্ষেতের পাশ থেকে যুবক-যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার

পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়ল জামায়াতের লংমার্চ ফেরত বাস, আহত ২০

পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়ল জামায়াতের লংমার্চ ফেরত বাস, আহত ২০

এইচএসসির ফলাফল ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে পাশ করেনি কেউ, এক শিক্ষার্থীর আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে পাশ করেনি কেউ, এক শিক্ষার্থীর আত্মহত্যা

লংমার্চের নামে গাড়িমার্চ চলছে: মন্ত্রী নিতাই রায়

লংমার্চের নামে গাড়িমার্চ চলছে: মন্ত্রী নিতাই রায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম