Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নাটোরে সাবেক স্ত্রীকে হত্যা করায় যুবকের যাবজ্জীবন

Advertisement

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১০:৪২ পিএম

নাটোরে সাবেক স্ত্রীকে হত্যা করায় যুবকের যাবজ্জীবন

ছবি: সংগৃহীত

Advertisement

নাটোর শহরের দক্ষিণ বড়গাছা মহল্লার এক যুবক তার সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যা করায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড  প্রদান করেছেন। নাটোরের অতিরিক্ত দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন সোমবার দুপুরে এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো. রাজু প্রামানিক (২৫) শহরের দক্ষিণ বড়গাছা মহল্লার মো. সুজন প্রামানিকের ছেলে।

মামলার বাদী দণ্ডপ্রাপ্ত যুবকের সাবেক শাশুড়ি শহরের বলারীপাড়ার বাসিন্দা মোছা. চামেলী বেগম জানান, ঘটনার পাঁচ বছর আগে তার বড় মেয়ে মিম খাতুনের সাথে আসামির পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের ৫ বছরের মাথায় আসামি তার মেয়েকে তালাক দেয়।

পরে আসামি অন্যত্র বিয়ে করেছেন শুনে তিনি তার মেয়েকেও অন্যত্র বিয়ে দেয়ার চেষ্টা শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামি রাজু প্রামানিক ২০২২ সালের ২৯ জানুয়ারি সকালবেলা তার অবর্তমানে তাদের ভাড়া বাসায় প্রবেশ করে তার বড় মেয়ে মিম খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় বাঁধা দিতে আসলে তার ছোট মেয়ে মনীষা খাতুনকেও কুপিয়ে জখম করে।

খবর পেয়ে বাড়ি এসে উভয়কে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বড়মেয়ে মিম খাতুনকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় একই দিন বাদী নাটোর থানায় মামলা দায়ের করে। দীর্ঘ স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত সোমবার এই রায় ঘোষণা করে। নাটোরের পিপি রুহুল আমিন তালুকদার টগর রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের সহকারী পরিচয়ে প্রতারণা, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের সহকারী পরিচয়ে প্রতারণা, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি

মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি

পূজার ছুটিতে স্ত্রীকে নিয়ে বেরিয়ে আর ফেরা হলো না হিমেশের

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ পূজার ছুটিতে স্ত্রীকে নিয়ে বেরিয়ে আর ফেরা হলো না হিমেশের

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা স্বাধীন বহিষ্কার

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা স্বাধীন বহিষ্কার

বাস-ট্রাক সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দুই চালকের বিরুদ্ধে মামলা

বাস-ট্রাক সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দুই চালকের বিরুদ্ধে মামলা

এক পরিবারে বাবা-মেয়ের মৃত্যু, মা ও ছেলে হাসপাতালে

বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১২ এক পরিবারে বাবা-মেয়ের মৃত্যু, মা ও ছেলে হাসপাতালে

আরও পড়ুন

বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন তাশরীফ

বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন তাশরীফ

ছেলের হামলায় মায়ের মৃত্যু

ছেলের হামলায় মায়ের মৃত্যু

বিএনপি সরকারকে নিয়ে কটূক্তির অভিযোগ, নারী উদ্যোক্তা আটক

বিএনপি সরকারকে নিয়ে কটূক্তির অভিযোগ, নারী উদ্যোক্তা আটক

মাদক ব্যবসার বিরোধে লক্ষ্মীপুরে যুবক খুন

মাদক ব্যবসার বিরোধে লক্ষ্মীপুরে যুবক খুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম