শিক্ষার্থীকে হত্যা করে বর্ডারক্রস
ভারত থেকে দেশে ফিরে র্যাবের হাতে গ্রেফতার জামাল
Advertisement
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১১:১০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গোয়ালন্দে চাঞ্চল্যকর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাইফুল ইসলাম রিপন মন্ডল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামাল পত্তনদার ওরফে কুদ্দুস রহিস শেখকে নড়াইল থেকে গ্রেফতার করেছে র্যাব।
রায় ঘোষণার পর ভারতে পালিয়ে যাওয়া এ আসামি কয়েক মাস সেখানে কারাভোগ শেষে দেশে ফিরে আবারও কন্ট্রাক্ট কিলিংয়ে জড়ানোর প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে র্যাব- ১০।
সোমবার সকালে র্যাব-১০-এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা।
গ্রেফতার জামাল পত্তনদার গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়নের বাসিন্দা।
এর আগে রোববার বিকালে নড়াইল সদর থানার কালিয়া রোডের ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
হত্যাকাণ্ডের শিকার রিপন দৌলতদিয়া ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মোহন মণ্ডলের ছেলে।
উল্লেখ্য, ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া এলাকায় গুলি করে সাইফুল ইসলাম রিপন মণ্ডলকে হত্যা করে জামাল। ২০২৩ সালের ৬ আগস্ট রায় ঘোষণার পর জামাল পত্তনদার ভারতে পালিয়ে যায়।
গোয়ালন্দঘাট থানার ওসি শফিকুল ইসলাম জানান, জামাল পত্তনদারকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
