Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফিল্মি কায়দায় বরের কাছ থেকে কনে ছিনিয়ে নিল ছাত্রদল কর্মী

Advertisement

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১১:১৩ পিএম

ফিল্মি কায়দায় বরের কাছ থেকে কনে ছিনিয়ে নিল ছাত্রদল কর্মী

Advertisement

কিশোরগঞ্জের হোসেনপুরে বরযাত্রীর গাড়ির গতিরোধ করে ফিল্মি কায়দায় বরের কাছ থেকে নববধূকে ছিনিয়ে নিয়েছে আতিকুর রহমান মিয়াদ নামের এক ছাত্রদল কর্মী। এ সময় গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়।

রোববার রাতে উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

পুলিশ ও বরের স্বজনদের সূত্রে জানা যায়, হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবের চর গ্রামের আবুল মিয়ার মেয়ে তামান্না আক্তারের সঙ্গে ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের জিলু মিয়ার ছেলে আখতার মিয়ার বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বর, স্বজন ও বরযাত্রীরা একটি মাইক্রোবাসে করে বরের বাড়ির উদ্দেশে রওয়ানা হন। পথে হাজিপুর বাজার এলাকায় পৌঁছলে চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে ছাত্রদল কর্মী মিয়াদের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন যুবক গাড়িটির গতিরোধ করে। একপর্যায়ে তারা মাইক্রোবাসে হামলা ও ভাঙচুর চালিয়ে নববধূ তামান্নাকে জোর করে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায়। এ সময় আতঙ্কগ্রস্ত বর ও বরযাত্রীরা দিগি¦দিক ছোটাছুটি করতে থাকে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, মিয়াদের সঙ্গে তামান্নার পূর্বপরিচয় বা সম্পর্ক ছিল বলে এলাকায় আলোচনা রয়েছে।

তামান্নার বাবা আবুল মিয়া জানান, একটি ছেলে আগে থেকেই তার মেয়েকে উত্ত্যক্ত করত-এটুকুই তারা জানতেন।

ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। পরে বরপক্ষের পক্ষ থেকে সোমবার সকালে হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।

এ বিষয়ে কথা বলতে মিয়াদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কীভাবে নববধূকে নিয়ে যাওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-১ তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম