Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফতুল্লায় গুম দুই যুবক ১০ মাসেও উদ্ধার হয়নি

Advertisement

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ এএম

ফতুল্লায় গুম দুই যুবক ১০ মাসেও উদ্ধার হয়নি

ফতুল্লায় গুম হওয়া দুই যুবক মোবারক হোসেন ও নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লায় গুম হওয়া মোবারক হোসেন ও নজরুল ইসলামকে ১০ মাসেও উদ্ধার করতে পারেনি পুলিশ। 

গুমের প্রধান আসামি মাদক ব্যবসায়ী রাজ্জাক এবং তার দুই ছেলে ওয়াসিম ও জসিমকে বার বার জিজ্ঞাসাবাদ করেও তাদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। 

জানা যায়, ২০২৫ সালের ১২ অক্টোবর ফতুল্লার ইসদাইর এলাকার ভাড়া বাসা থেকে রাত দুইটার দিকে হরমুজ মুন্সির ছেলে লেগুনাচালক নজরুলকে ডেকে নিয়ে যায় রাজ্জাকের ছেলে ওয়াসিম ও তার সহযোগীরা। এরপর থেকে নজরুল নিখোঁজ। 

এ ঘটনায় অপহরণ ও গুমের অভিযোগ এনে হরমুজ মুন্সি ফতুল্লা থানায় ওই বছরের ৫ ডিসেম্বর মামলা করেন। মামলায় রাজ্জাক, তার দুই ছেলে ওয়াসিম ও জসিম এবং তাদের সহযোগী ফরিদ আলীকে আসামি করা হয়।

এ মামলার তদন্ত কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, রাজ্জাক এবং তার দুই ছেলে পেশাদার অপরাধী ও মাদক ব্যবসায়ী। তাদের গ্রেফতারের পর জানা গেছে মাদকের জন্য নজরুলকে অপহণ করা হয়। এ বিষয়ে বারবার জিজ্ঞাসাবাদ করেও সঠিক তথ্য পাওয়া যায়নি। মামলাটি তদন্তাধীন রয়েছে।

অপরদিকে ২০২৫ সালের ১৮ নভেম্বর রাত একটার দিকে ইসদাইর নতুন বাজার মসজিদ সংলগ্ন রাস্তা থেকে খলিল মিয়ার ছেলে মোবারককে অপহরণ করেন রাজ্জাক ও তার দুই ছেলে। এ ঘটনায় মোবারকের বাবা খলিল ওই বছরের ২৩ ডিসেম্বর ফতুল্লা মডেল থানায় মামলা করেন। মামলায় রাজ্জাক, তার ছেলে জসিমসহ সহযোগীদের আসামি করা হয়। 

এদিকে গুম হওয়া দুই যুবকের ভাড়া বাড়িতে গিয়ে পরিবারের কাউকে পাওয়া যায়নি। দুটি পরিবারই বাসা পালটে অন্যত্র চলে গেছে। তাদের মধ্যে নজরুলের বাবা হরমুজ মুন্সি দুই মাস আগে অসুস্থ হয়ে মারা গেছেন। স্থানীয়রা জানিয়েছেন, দুটি পরিবারই খুবই দরিদ্র।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, দুই যুবকের অপহরণের ঘটনায় করা মামলায় রাজ্জাক নামে একজন মাদক ব্যবসায়ীকে প্রধান আসামি করা হয়। রাজ্জাককে একাধিকবার গ্রেফতার করা হয়েছে। সে আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে আবারো অপরাধ কর্মকাণ্ডে জড়ায়। এ দুটি মামলার বিষয়ে তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে কিছুই স্বীকার করে না। তারপরও গুরুত্ব দিয়ে গুম হওয়া দুই যুবকের সন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মামার বাড়িতে বেড়াতে এসে দেয়ালচাপায় কিশোরের মৃত্যু

মামার বাড়িতে বেড়াতে এসে দেয়ালচাপায় কিশোরের মৃত্যু

শিক্ষিকাকে চড় মেরে পদ হারালেন বিএনপি নেতা

শিক্ষিকাকে চড় মেরে পদ হারালেন বিএনপি নেতা

আইভীর দুই আইনজীবীকে ৪ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

আইভীর দুই আইনজীবীকে ৪ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

‘আইভীর বাড়ির একটি ইটও থাকবে না’

‘আইভীর বাড়ির একটি ইটও থাকবে না’

আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩

আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩

আরও পড়ুন

সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা, মূলহোতা আমিনী গ্রেফতার

সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা, মূলহোতা আমিনী গ্রেফতার

জুলাই যোদ্ধা বানিয়ে থাইল্যান্ডে চিকিৎসা

জুলাই যোদ্ধা বানিয়ে থাইল্যান্ডে চিকিৎসা

কক্সবাজারে রিসোর্টে ১০ পর্যটকের মৃত্যু আগুনে শেষ আনন্দভ্রমণ

আগুনে শেষ আনন্দভ্রমণ

খোঁজ নেই নাহিদসহ পরিবারের, নেই হতাহতদের তালিকা

খোঁজ নেই নাহিদসহ পরিবারের, নেই হতাহতদের  তালিকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম