Logo
Logo
×
   

সারাদেশ

পিকনিক বাসের সঙ্গে যাত্রীবাহী গাড়ির সংঘর্ষ, আহত ৩০

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পিএম

পিকনিক বাসের সঙ্গে যাত্রীবাহী গাড়ির সংঘর্ষ, আহত ৩০

বড়াইগ্রামে স্কুলের পিকনিক বাসের সঙ্গে যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ: ছবি যুগান্তর

নাটোরের বড়াইগ্রামে স্কুলের পিকনিক বাসের সঙ্গে একটি যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে পিকনিক বাসে থাকা অন্তত ৩০ জন শিক্ষার্থী ও অভিভাবক আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা শাহিন স্কুল সিরাজগঞ্জ শাখার শিক্ষার্থী ও অভিভাবক। এদের মধ্যে- রেজাউল করিম (৩৯), জয়নাল আবেদীন (২৬), সিনহা ইসলাম (৭), সোনালী খাতুন (২৫), বর্ষা খাতুন (২০), তাসলিম আহম্মেদ (৩৩), হজরত আলী (৫০), দীঘি খাতুন (১২), রাব্বি হাসান (২৪), আশরাফুল ইসলাম (৪২), বিউটি বেগম (২৬), হাওয়া বেগম (৩০), মনিরুল ইসলাম (৩৩), হাবিবা খাতুন (১২), রেজাউল করিম (৪৫), কাব্য হোসেন (১২) ও মোস্তাফিজুর রহমানের (৪৬) নাম জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহিন স্কুলের সিরাজগঞ্জ শাখার শিক্ষার্থী ও অভিভাবকরা ২০টি বাসে রাজশাহী সাফিনা পার্কে বনভোজনের উদ্দেশ্যে যাচ্ছিল। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রয়না ভরটহাট এলাকায় পৌঁছলে বাসটির সঙ্গে নাটোর থেকে ঢাকাগামী যাত্রীবাহী আল-তৌফিক পরিবহণের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকনিক বাসের শিক্ষার্থী ও অভিভাবকসহ ৩০ জন আহত হন।

খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস সদস্যরা, হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। 

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত বাস দুটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম