Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার

Advertisement

Icon

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম

গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার

টাঙ্গাইলের গোপালপুরে ৬০ কেজি গাঁজা উদ্ধার: ছবি যুগান্তর

Advertisement

টাঙ্গাইলের গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ রাসেল (৩৩) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪-এর টাঙ্গাইল সিপিসি-৩।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে গোপালপুর থানার প্রধান ফটকের সামনের সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১৪-এর টাঙ্গাইল সিপিসি-৩-এর ক্যাম্প কমান্ডার এএসপি মো. শাহজাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব জানায়, অভিযানের সময় একটি পিকআপের পেছনের ডালা থেকে বিশেষ কায়দায় রাখা ছয়টি বস্তা উদ্ধার করা হয়। এসব বস্তায় ৬০ কেজি গাঁজা ছিল। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত ঢাকা মেট্রো-ন-১৭-০৯৪৩ নম্বরের পিকআপ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতার রাসেলের বাড়ি যশোর জেলায়। র‌্যাবের দাবি, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।

রাসেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা গাঁজা ও জব্দ করা আলামতসহ তাকে গোপালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-১ তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম