চাঁদপুরে ৮ হাজার একরজুড়ে অ্যাগ্রোভোল্টাইক সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ: বিডা চেয়ারম্যান
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম
ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
|
ফলো করুন |
|
|---|---|
ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, চাঁদপুরে বিদ্যুৎ সংকট নিরসন, কৃষির সঙ্গে বিদ্যুৎ উৎপাদন এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭ থেকে ৮ হাজার একর জমির ওপর বড় ধরনের এগ্রোভোল্টাইক সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে এ এলাকায় সরকারি খাসজমিতে রপ্তানিমুখী শিল্পের জন্য ইপিজেড স্থাপনের সম্ভাব্য স্থানও খুঁজে দেখছে সরকার।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের মতলব উত্তরের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চক্ষু শিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, এই প্রকল্পের সুফল শুধু চাঁদপুরবাসীই পাবেন না, সমগ্র দেশের মানুষ এর সুফল পাবে। কারণ, উৎপাদিত বিদ্যুৎ জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় যুক্ত হওয়ার সুযোগ থাকবে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি আশা করছেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, সাবেক পররাষ্ট্র সচিব শহিদুল হক, এডিশনাল আইজিপি মো. মনিরুজ্জামান, ডিআইজি তাপতুন নাসরীন, ইউএনও মাহমুদা কুলসুম মনি, ওসি কামরুল হাসান, অ্যাডভোকেট মফিজুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিরা।

-6a9acd00b66c5.jpg)