Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পোষা সাপের কামড়ে সঙ্কটাপন্ন ইকবাল, দেওয়া হলো ২০ ভায়াল অ্যান্টিভেনম

Advertisement

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০১ পিএম

পোষা সাপের কামড়ে সঙ্কটাপন্ন ইকবাল, দেওয়া হলো ২০ ভায়াল অ্যান্টিভেনম

পোষা সাপের কামড়ে সঙ্কটাপন্ন ইকবাল, দেওয়া হলো ২০ ভায়াল অ্যান্টিভেনম

Advertisement

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাড়িতে পোষা গোখরা সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়েছেন ইকবাল হোসেন (৪৫) নামে এক কাঠমিস্ত্রি। তার চিকিৎসায় দুই দফায় ২০ ভায়াল অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও ১০ ভায়াল দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকেরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার ভূঁইয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

ইকবালের স্ত্রী রিনা আক্তার জানান, কয়েক মাস আগে একটি বিল থেকে গোখরা সাপটি ধরে বাড়িতে নিয়ে আসেন তার স্বামী। সাপটি বাড়িতে না রাখার জন্য বারবার নিষেধ করলেও তিনি তা শোনেননি। বৃহস্পতিবার সাপটিকে খাবার দিতে বাক্স খুললে সেটি তার হাতে কামড় দেয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাবিন ইসতেহাক জানান, দুই দফায় অ্যান্টিভেনম দেওয়ার পরও ইকবাল শঙ্কামুক্ত নন। তার জন্য আগামী ২৪ ঘণ্টা গুরুত্বপূর্ণ। অবস্থার অবনতি হলে তৃতীয় দফায় অ্যান্টিভেনম দেওয়া হতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চাঁদপুরে ইজতেমায় জুমার নামাজ আদায় করলেন ১০ সহস্রাধিক মুসল্লি

চাঁদপুরে ইজতেমায় জুমার নামাজ আদায় করলেন ১০ সহস্রাধিক মুসল্লি

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২০ জেলের কারাদণ্ড

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২০ জেলের কারাদণ্ড

লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: মন্ত্রী এ্যানি

লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: মন্ত্রী এ্যানি

মতলবে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

মতলবে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ফরিদগঞ্জে জালটাকা দিয়ে কেনাকাটা, ৪ নারী আটক

ফরিদগঞ্জে জালটাকা দিয়ে কেনাকাটা, ৪ নারী আটক

চাঁদপুরে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

চাঁদপুরে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

আরও পড়ুন

বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক

বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক

হত্যার শিকার বিএনপি নেতার স্ত্রীর সঙ্গে খুনির ফোনালাপে পাল্টে গেল দৃশ্যপট

হত্যার শিকার বিএনপি নেতার স্ত্রীর সঙ্গে খুনির ফোনালাপে পাল্টে গেল দৃশ্যপট

সহপাঠীর জন্য ধর্ষণ থেকে রক্ষা পেল মাদ্রাসাছাত্রী, পরিচালক গ্রেফতার

সহপাঠীর জন্য ধর্ষণ থেকে রক্ষা পেল মাদ্রাসাছাত্রী, পরিচালক গ্রেফতার

সাপের কামড় কিনা বুঝতে পারেননি চিকিৎসক, মারা গেল মাদ্রাসাছাত্র

সাপের কামড় কিনা বুঝতে পারেননি চিকিৎসক, মারা গেল মাদ্রাসাছাত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম