Logo
Logo
×
   

সারাদেশ

সীমান্তে ১ কোটি ৮৬ লাখ টাকার চোরাই মালামাল জব্দ

Icon

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পিএম

সীমান্তে ১ কোটি ৮৬ লাখ টাকার চোরাই মালামাল জব্দ

সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক করেছে ৪৮ বিজিবি।

রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট এবং কালাইরাগ বিওপির সদস্যরা অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় গরু, শাড়ি, জিরা, কসমেটিকস, চকলেট, কম্বলসহ বাংলাদেশ হতে পাচারকালে টি-শার্ট, সোয়েটার, জিন্স প্যান্ট জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত মালামালের সিজার মূল্য ১ কোটি ৮৬ লাখ ১৮ হাজার ২৩০ টাকা।

রোববার বিকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে চোরাচালানি মালামাল আটক করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম