Logo
Logo
×
   

সারাদেশ

সোনারগাঁ বিএনপির এক নেতাকে বহিষ্কার

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পিএম

সোনারগাঁ বিএনপির এক নেতাকে বহিষ্কার

সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শুক্কুর আলীকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার বিকালে উপজেলার জামপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. আল আমিন মোল্লার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

জামপুর ইউনিয়ন বিএনপির লিখিত বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, চাঁদাবাজি, সরকারি সম্পত্তির অবৈধ ব্যবহার ও তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. জসীমউদ্দিনের সঙ্গে উগ্র আচরণ ও হুমকি দেওয়ার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্কুর আলীকে বিএনপির দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত কোনো নেতার অপকর্মের দায় দল কখনো নেবে না। বিএনপির সবপর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার ইতোমধ্যে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বহিষ্কৃত নেতা মো. শুক্কুর আলী বলেন, কিছু ভুল বোঝাবুঝির কারণে পুলিশ পরিদর্শকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছে। দল আমাকে বহিষ্কার করেছে। তবে এ বিষয়ে কিছু বলতে চাই না।

জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক বলেন, চাঁদাবাজি, পুলিশ কর্মকর্তার সঙ্গে খারাপ ব্যবহার এবং দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শুক্কুর আলীকে বহিষ্কার করা হয়েছে। কোনো নেতাকর্মীর অপকর্মের দায় আমাদের দল নেবে না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম