ময়মনসিংহে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু
Advertisement
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আব্দুল খালেক (২২) নামে একজনের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে তার মৃত্যু হয়। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হলো।
এর আগে, আব্দুল খালেক নেত্রকোনা জেলার পূর্বধলা থেকে গত ৬ সেপ্টেম্বর দুপুরে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়।
ডেঙ্গু ওয়ার্ডের চিকিৎসক ডা. মোস্তফা ফয়সাল জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর লক্ষণ নিয়ে ৪৩ জন ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪ জন। এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১৫ জন। এ বছর জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু জ্বর নিয়ে মোট ১ হাজার ৮০২ জন হাসপাতালে ভর্তি হন।

