ঘুমন্ত অবস্থায় সাপের কামড়, প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর
Advertisement
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মৌলভীবাজারের কুলাউড়ায় ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থী সুনিয়া আক্তারের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে তার মৃত্যু হয়।
মৃত সুনিয়া আক্তার (১৬) উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের আব্দুলপুর গ্রামের কুদ্দুছ মিয়া ড্রাইভারের মেয়ে। সে উপজেলার চৌধুরীবাজার জিএস কুতুবশাহ আলিম মাদ্রাসার ১০ম শ্রেণির (টেস্ট পরীক্ষার্থী) মেধাবী ছাত্রী ছিল।
মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে নিজগৃহে ঘুমন্ত অবস্থায় সুনিয়া আক্তার বিষাক্ত সাপের কামড়ে আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৫টায় তার মৃত্যু হয়।
রাউৎগাঁও ইউনিয়নের মেম্বার আবদুল মোক্তাদির মনু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
