৯০ টাকা নিয়ে বিরোধ, রডের আঘাতে প্রাণ গেল দর্জির
Advertisement
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৬ পিএম
আলিফ উদ্দিন। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
মৌলভীবাজারের বড়লেখায় ৯০ টাকা পাওনা পরিশোধের পর কথা-কাটাকাটির একপর্যায়ে এক ভ্যারাইটিজ ব্যবসায়ীর রডের আঘাতে খুন হয়েছেন টেইলার (দর্জি) আলিফ উদ্দিন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলার শাহবাজপুর বাজারের সায়পুর রেলক্রসিংয়ের পাশে এ ঘটনা ঘটে। নিহত আলিফ উদ্দিন আতুয়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, টেইলার আলিফ উদ্দিনের পাশের দোকানে ভ্যারাইটিজ ব্যবসা করেন সায়পুর গ্রামের ইমাম উদ্দিন। তার ৯০ টাকা পাওনা ছিল আলিফের কাছে। ইমাম টাকা চাইলে আলিফ তা পরিশোধ করেন। পরে ফিরে যাওয়ার সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইমাম রড দিয়ে আঘাত করলে আলিফ মাটিতে লুটিয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

-6ae0cfb4b1452.jpg)