Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রামে ডেঙ্গু রোগী আড়াই হাজার ছাড়িয়েছে

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম

চট্টগ্রামে ডেঙ্গু রোগী আড়াই হাজার ছাড়িয়েছে

Advertisement

চট্টগ্রামে একদিনে নতুন করে আরও ৭১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় এসব রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার বিকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৪৮ জনে দাঁড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ৬ জনের।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এর পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ৭১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ১৮ জন, ২৫০ শয্যাবিশিষ্ট আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ১০ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) একজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

এর মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭৪ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া এখন পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ২ হাজার ৩৭৪ জন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম