Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঋণ নিয়ে রাশিয়ায় পাড়ি, ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল মামুনের

Advertisement

Icon

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পিএম

ঋণ নিয়ে রাশিয়ায় পাড়ি, ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল মামুনের

আল মামুন। ফাইল ছবি

Advertisement

জীবিকার তাগিদে ব্যাংকঋণ ও চড়া সুদে টাকা নিয়ে আট মাস আগে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার আল মামুন (৩০)। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধে তার মৃত্যুতে পরিবারটির একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনেরা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাশিয়া থেকে এক সহকর্মীর ফোনকলের মাধ্যমে মামুনের মৃত্যুর খবর জানতে পারে পরিবার। 

আল মামুন উপজেলার খারুয়া গ্রামের মৃত আবু কাসেমের ছেলে। 

এক ছেলে ও এক মেয়েকে রেখে বিদেশে যাওয়া মামুনের শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্ত্রী মহিমা আক্তার। কান্নাজড়িত কণ্ঠে আল মামুনের মা রোকেয়া আক্তার বলেন, তোমরা আমার ছেলেকে এনে দাও। আমার একমাত্র সম্বলকে আমি ফেরত চাই।

স্থানীয় খারুয়া ইউপি সদস্য জামাল উদ্দিন বাচ্চু জানান, ফোনে মামুনের মৃত্যুর খবর এলেও এখনো তার কোনো ছবি বা ভিডিও পাওয়া যায়নি।

ঘটনার গভীর শোক প্রকাশ করেছেন ইউপি চেয়ারম্যান কামরুল হাসনাত মিন্টু।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম