Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সরকারি কাজে বাধা, বিএনপির চার নেতাসহ গ্রেফতার ৬

Advertisement

Icon

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পিএম

সরকারি কাজে বাধা, বিএনপির চার নেতাসহ গ্রেফতার ৬

পাটগ্রামে বিএনপির চার নেতাসহ গ্রেফতার ৬। ছবি: যুগান্তর

Advertisement

লালমনিরহাটের পাটগ্রামে বালু ও পাথর উত্তোলনের অবৈধ ড্রেজার মেশিনসহ বিভিন্ন মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড বিএনপির অঙ্গসংগঠনের চার নেতাসহ ছয়জনকে আটক করেছে বিজিবি। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার জোংড়া ইউনিয়নের মমিনপুর গ্রামে কুচলিবাড়ি বিজিবি ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবির হাতে আটকরা হলেন- উপজেলার বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (৫০), ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী (৫০), ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈম (২৮), জ্যেষ্ঠ সহ-সভাপতি মতি রহমান (৪০) এবং নীলফামারী জেলার ডিমলা উপজেলার ছোটখাতা গ্রামের ভ্যানচালক শাহাদাত হোসেন (৪০) ও একই গ্রামের দুলাল মিয়া (৪৮)।

মামলা সূত্রে জানা গেছে, বিজিবি ও ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন সময় তিস্তা নদীতে বালু ও পাথর উত্তোলনে ড্রেজার মেশিনবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনগত রাতে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের উপজেলার বাউরা ইউনিয়নের ডাঙাটারী বিজিবি ক্যাম্পের বিজিবি সদস্যদের একটি টহলদল ড্রেজার মেশিনবিরোধী বিশেষ অভিযান টহল দায়িত্ব পালন করতে থাকে। এ সময় ওই ইউনিয়নের মেসেরপাড় এলাকায় দুটি অটোভ্যানযোগে আনা পাথর ও বালু উত্তোলনের ড্রেজার মেশিন, পাইপ ও ড্রাম আটক করেন টহলদলের বিজিবি সদস্যরা। 

পরে আটক করা মালামালগুলো পাশের কুচলিবাড়ী বিজিবি ক্যাম্পে নিয়ে যায় বিজিবি সদস্যরা। ওই সব মালামাল আটকের খবর জানতে পেরে রাত ১টার দিকে ওই মালামালের মালিক রফিকুল ইসলাম, আইয়ুব আলী, আবু সাঈদ, মতিয়ার রহমান এসে জোরপূর্বক ছিনিয়ে নিতে কুচলিবাড়ী বিজিবি ক্যাম্পে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ক্যাম্পের বিজিবির সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডা, ধাক্কাধাক্কি, ভয়ভীতি ও হুমকি দেয়। এ সময় বিজিবি ক্যাম্প ও বিজিবির জানমালের নিরাপত্তার হুমকির সৃষ্টি হওয়ায় তাদেরকে আটক করে বিজিবি। 

এ সময় আটকদের কাছ থেকে একটি ৬ সিলিন্ডার ডিজেল ড্রেজার মেশিন, চারটি খালি তেলের ড্রাম, দশটি ৬ ইঞ্চি পুরু পাইপ, একটি রিং পাইপ, দুটি ব্যাটারিচালিত অটোভ্যান, একটি মোটরসাইকেল, চারটি অ্যান্ড্রয়েট ও তিনটি বাটন মোবাইল জব্দ করা হয়। এসবের মালামালের সিজারমূল্য ১৪ লাখ ৫৬ হাজার টাকা উল্লেখ করেছে বিজিবি। 

এ ঘটনায় বাউরা ডাঙাটারী বিজিবি ক্যাম্পের হাবিলদার উত্তম চন্দ্র দাস বাদী হয়ে সরকারি কাজে বাধা, স্বেচ্ছায় আঘাত ও ক্ষতিসাধনে হুমকির অপরাধে আজ বুধবার সকালে পাটগ্রাম থানায় আটক ওই ছয় ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরে আটক ব্যক্তিদেরকে থানা-পুলিশের নিকট হস্তান্তর করে বিজিবি।

এ ব্যাপারে পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম বলেন, সরকারি কাজে বাধার ঘটনায় বিজিবির করা মামলায় আটক ওই ছয় ব্যক্তিকে গ্রেফতার দেখিয়ে বুধবার লালমনিরহাট আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দর্শনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফুল গ্রেফতার

দর্শনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফুল গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম