Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

Icon

‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ এএম

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

Advertisement

‎লক্ষ্মীপুর জেলাজুড়ে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে রামগতি ও কমলনগর থানা এলাকা থেকে মোট ১০০ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ৫ ঘণ্টার এ অভিযানে কমলনগর থানায় ৫৬ জন এবং রামগতি থানায় ৪৪ জনকে আটক করা হয়।

‎জেলার পুলিশ সুপার মো. আবু তারেকের নির্দেশে থানা ও ডিবি পুলিশ একযোগে রামগতি ও কমলনগরের বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে এ অভিযান চালায়। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশ নেন।   

‎অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তরুণ ও উঠতি বয়সের কিশোররা যেন অপরাধে জড়াতে না পারে, সে লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে তাদের অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চকরিয়ায় সাবেক প্যানেল মেয়র মুজিবুল হক আটক

চকরিয়ায় সাবেক প্যানেল মেয়র মুজিবুল হক আটক

সিলেটে অস্ত্র-গুলিসহ ২ ভারতীয় আটক

সিলেটে অস্ত্র-গুলিসহ ২ ভারতীয় আটক

সীমান্তে ভারতীয় নাগরিক আটক

সীমান্তে ভারতীয় নাগরিক আটক

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

পোস্টার লাগানোর অভিযোগে জাবিতে পাবিপ্রবি ছাত্রলীগ নেতা আটক

পোস্টার লাগানোর অভিযোগে জাবিতে পাবিপ্রবি ছাত্রলীগ নেতা আটক

প্রতিবেশী নারীর গোপন ভিডিও ধারণ করছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা, অতঃপর

প্রতিবেশী নারীর গোপন ভিডিও ধারণ করছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা, অতঃপর

আরও পড়ুন

দুধ দিতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, বিএনপির সাবেক নেতা গ্রেফতার

দুধ দিতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, বিএনপির সাবেক নেতা গ্রেফতার

বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাউকে ছাড় দেওয়া হবে না: ঢাকার ডিআইজি

বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাউকে ছাড় দেওয়া হবে না: ঢাকার ডিআইজি

দুর্গম জনপদে উচ্চশিক্ষার স্বপ্ন, ডেপুটি স্পিকারের উদ্যোগে বিদ্যালয় হচ্ছে কলেজ

দুর্গম জনপদে উচ্চশিক্ষার স্বপ্ন, ডেপুটি স্পিকারের উদ্যোগে বিদ্যালয় হচ্ছে কলেজ

ইউপি নির্বাচন সামনে রেখে অপপ্রচারের অভিযোগ প্যানেল চেয়ারম্যানের

ইউপি নির্বাচন সামনে রেখে অপপ্রচারের অভিযোগ প্যানেল চেয়ারম্যানের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম