চকরিয়ায় সাবেক প্যানেল মেয়র মুজিবুল হক আটক
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫০ এএম
মুজিবুল হক। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুজিবুল হককে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে পৌর শহরের বায়তুশ শরফ সড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মুজিবুল হক চকরিয়া উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় পৌ রশহরের চিরিঙ্গায় আন্দোলনকারীদের ওপর হামলায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
এ ছাড়া মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
চকরিয়া থানার ওসি মো. আরিফুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

