Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফেরা হলো না বাবা-মায়ের

Advertisement

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ এএম

ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফেরা হলো না বাবা-মায়ের

ছবি: সংগৃহীত

Advertisement

ছেলের বিয়ের কেনাকাটা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মা-বাবা নিহত হয়েছেন। 

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাবনার ঈশ্বরদী পৌর শহরের আলহাজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাহাপুর ইউনিয়নের মালিথাপাড়া এলাকার মৃত টুনি মালিথার ছেলে আনোয়ার মালিথা (৪০) ও তার স্ত্রী স্বপ্না খাতুন (৩৫)।

স্থানীয়রা জানান, শুক্রবার (১১ সেপ্টেম্বর) ছেলে সিয়ামের বিয়ে। এ উপলক্ষে ঈশ্বরদী শহরে বিয়ের কেনাকাটা করতে এসেছিলেন আনোয়ার মালিথা ও তার স্ত্রী স্বপ্না খাতুন। কেনাকাটা শেষে সন্ধ্যায় মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা। পৌর শহরের আলহাজ্ব মোড় এলাকায় একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বপ্না খাতুন নিহত হন। 

গুরুতর আহত আনোয়ার মালিথাকে উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান জানান, নিহতদের লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম