Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মিরপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতার মৃত্যু

Advertisement

Icon

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পিএম

মিরপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতার মৃত্যু

ছবি: সংগৃহীত

Advertisement

কুষ্টিয়ার মিরপুরে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা আবু সাঈদ জাকারিয়া (২৫) নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় জাকারিয়ার স্ত্রী রুকাইয়া খাতুনসহ (২১) চারজন আহত হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের চার মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত জাকারিয়া কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৌলতপুর উপজেলার বিল বুয়ালিয়া গ্রামের নাজমুল ইসলামের ছেলে।  

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মিরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, সিএনজিচালিত একটি অটোরিকশা চারজন যাত্রী নিয়ে কুষ্টিয়া থেকে খলিশাকুন্ডির দিকে যাচ্ছিলেন। অটোরিকশাটি চারমাইল নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে একটি কাভার্ডভ্যান এসে ধাক্কা দেয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি উলটে যায়। এ সময় সিএনজিতে থাকা চালকসহ পাঁচ যাত্রী গুরুতর আহত হয়। 

ঘটনার পর স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ছাত্রদল নেতা জাকারিয়াকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ ঘাতক কাভার্ডভ্যানটিকে জব্দ করেছে, তবে চালক পালিয়ে গেছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পিকআপচাপায় প্রাণ গেল বাবা-মেয়ের

পিকআপচাপায় প্রাণ গেল বাবা-মেয়ের

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে বছরের সর্বোচ্চ রোগী ভর্তি

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে বছরের সর্বোচ্চ রোগী ভর্তি

চলচ্চিত্র পরিচালক বি এইচ নিশান মারা গেছেন

চলচ্চিত্র পরিচালক বি এইচ নিশান মারা গেছেন

‘আজ সব হারালাম, এখন আমরা কী নিয়ে বাঁচব?

‘আজ সব হারালাম, এখন আমরা কী নিয়ে বাঁচব?

সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু

সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু

বিএমইউ’র আটতলা থেকে পড়ে ছাত্রীর মৃত্যু

বিএমইউ’র আটতলা থেকে পড়ে ছাত্রীর মৃত্যু

আরও পড়ুন

দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

‘আমার মৃত্যুর জন্য ইউএনও শিল্পী দায়ী’— এসিল্যান্ডের পোস্ট নিয়ে যা জানা গেল

‘আমার মৃত্যুর জন্য ইউএনও শিল্পী দায়ী’— এসিল্যান্ডের পোস্ট নিয়ে যা জানা গেল

‘আমার মৃত্যুর জন্য ইউএনও শিল্পী দায়ী’ পোস্ট করা সেই এসিল্যান্ড এখন কেমন আছেন?

‘আমার মৃত্যুর জন্য ইউএনও শিল্পী দায়ী’ পোস্ট করা সেই এসিল্যান্ড এখন কেমন আছেন?

সার্ভার জটিলতা কাটল, ৮ দিন পর বেনাপোলে পুরোদমে বাণিজ্য শুরু

সার্ভার জটিলতা কাটল, ৮ দিন পর বেনাপোলে পুরোদমে বাণিজ্য শুরু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম