Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পিকআপচাপায় প্রাণ গেল বাবা-মেয়ের

Advertisement

Icon

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পিএম

পিকআপচাপায় প্রাণ গেল বাবা-মেয়ের

ছবি: সংগৃহীত

Advertisement

গোপালগঞ্জের মুকসুদপুরে মাছবাহী পিকআপচাপায় বাবা সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও মেয়ে সামিরা আক্তারের (৬) মৃত্যু হয়েছে। 

রোববার (২৫ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সাইফুল ইসলাম রঞ্জু ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গোপালগঞ্জগামী মাছবাহী একটি পিকআপ বিপরীত দিক থেকে আসা মুকসুদপুরগামী একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে বাবা ও মেয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

একই দুর্ঘটনায় বাবা ও মেয়ের মৃত্যুতে পরিবারটি গভীর শোকের মুখে পড়েছে। মুহূর্তের ব্যবধানে বাবা ও মেয়ের মৃত্যুতে এলাকায়ও শোকের আবহ সৃষ্টি হয়েছে।  

মুকসুদপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে আসা মাছবাহী একটি পিকআপ গেড়াখোলা ব্রিজ পার হলে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভ্যানে থাকা বাবা-মেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করে। দুর্ঘটনার খবর পেয়ে আমরা উদ্ধার তৎপরতা চালাই। আইনানুগ ব্যবস্থা হাইওয়ে পুলিশ গ্রহণ করবে।

দুর্ঘটনার পর ঘাতক পিকআপটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. তৌহিদ আহমেদ বলেন, ঘাতক পিকআপটি জব্দ করা হয়েছে। চালক ও তার সহযোগী পলাতক রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার অভিযোগ দিলে আমরা সর্বোচ্চ আইনি সহায়তা দেব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কনসার্ট থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

কনসার্ট থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যুকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৪

দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যুকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৪

গোপালগঞ্জে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের হামলা, এসআইসহ ৩ পুলিশ আহত

গোপালগঞ্জে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের হামলা, এসআইসহ ৩ পুলিশ আহত

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

গাজীপুরে গাড়িচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

গাজীপুরে গাড়িচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

যুদ্ধবিরতির পরও গাজায় নিহত ১৪০০ ফিলিস্তিনি

যুদ্ধবিরতির পরও গাজায় নিহত ১৪০০ ফিলিস্তিনি

আরও পড়ুন

অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি, মাদ্রাসা শিক্ষককে গণধোলাই

অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি, মাদ্রাসা শিক্ষককে গণধোলাই

পিকআপচাপায় প্রাণ গেল বাবা-মেয়ের

পিকআপচাপায় প্রাণ গেল বাবা-মেয়ের

কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২

কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২

বিকালে সাংগঠনিক সভা পরিচালনা, সন্ধ্যায় এনসিপি নেতার পদত্যাগ

বিকালে সাংগঠনিক সভা পরিচালনা, সন্ধ্যায় এনসিপি নেতার পদত্যাগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম