Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

মমেকে আগুনের ঘটনায় পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু নিয়ে ‘ধুম্রজাল’

Advertisement

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পিএম

মমেকে আগুনের ঘটনায় পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু নিয়ে ‘ধুম্রজাল’

ছবি: সংগৃহীত

Advertisement

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুনের ঘটনায় পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু নিয়ে ‘ধুম্রজাল’ সৃষ্টি হয়েছে। মৃত্যুর খবরটি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন ডিআইজি জাহিদুল হাসান।

কোনো কোনো গণমাধ্যম মৃত্যুর খবরটি নিশ্চিত করলেও ডিআইজি জাহিদুল হাসান রাত ১১টায় হাসপাতালে সাংবাদিকদের ব্রিফিংয়ে জানিয়েছেন, মৃত্যুর খবরটি নিয়ে প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ এখনো নিশ্চিত হতে পারেনি। তারা ওয়ার্ড, জরুরি বিভাগ ও মর্গে খোঁজ নিয়েছেন। কিন্তু কোনো লাশ পাননি। তারা বিষয়টি নিয়ে কাজ করছেন। 

এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগার ঘটনায় পদদলিত হয়ে ৬ জনের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও বেশ কয়েকটি গণমাধ্যমে ঘুরছে।

যাদের নাম বিভিন্ন সামাজিম যোগাযোগমাধ্যমে ঘুরে ফিরছে তাদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— নেত্রকোনার পূর্বধলা এলাকার হাজেরা বেগম (৫০) ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার রাঙ্গামাটিয়া গ্রামের শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০) এবং ময়মনসিংহের তারাকান্দা এলাকার বালিখা গ্রামের কুলসুমা (৩৫)। তবে মারা যাওয়া শিশুটির পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

পুলিশ বলছে, শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে সাংবাদিকদের ব্রিফিংয়ের পর সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঘটনাটি খতিয়ে দেখতে হাসপাতালের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে রুদ্ধদ্বার বৈঠক বসে। বৈঠকে সদর আসনের সংসদ সদস্য ও হাসপাতালের ব‍্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, বিভাগীয় কমিশনার এসএম হুমায়ন কবীর সরকার, ডিআইজি জাহিদুল হাসান, সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, এসপি কামরুল হাসান এবং হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জাকির হোসেনসহ অন‍্যান‍্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম