Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বর্তমান যুগে আধুনিক শিক্ষার কোনো বিকল্প নেই: ফজলুল হক মিলন

Advertisement

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পিএম

বর্তমান যুগে আধুনিক শিক্ষার কোনো বিকল্প নেই: ফজলুল হক মিলন

Advertisement

বর্তমান যুগে আধুনিক শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা নয়, তথ্যপ্রযুক্তি, কারিগরি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা গেলে কালীগঞ্জের নতুন প্রজন্ম দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

গাজীপুরের কালীগঞ্জে পাঁচটি বিদ্যালয়ের শিক্ষা অবকাঠামোর উন্নয়নে চারতলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর-৫ আসনের সাংসদ একেএম ফজলুল হক মিলন এসব কথা বলেন।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় সোয়া ১১ কোটি টাকা ব্যয়ে এ ভবনগুলো নির্মাণ করা হয়। 

মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়, বাহাদুরসাদী ইউনিয়নের জুগলী উচ্চ বিদ্যালয় এবং জামালপুর ইউনিয়নের জামালপুর রাজমোহন বিদ্যাপীঠ ও চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ে চারতলা একাডেমিক নতুন ভবন উদ্বোধন করেন প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একেএম ফজলুল হক মিলন এমপি।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সাবেক সাধারণ সম্পাদক মো. সোলায়মান আলম ও আশরাফী হাবিবুল্লাহ, সাবেক পৌর মেয়র মো. লুৎফুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান মাস্টার, সদস্য সচিব ইব্রাহিম প্রধান, সদস্য সালাহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-১ তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম