Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কবরস্থানের জায়গা নিয়ে বিরোধে নিহত ১, বাড়িঘরে আগুন

Advertisement

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম

কবরস্থানের জায়গা নিয়ে বিরোধে নিহত ১, বাড়িঘরে আগুন

Advertisement

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কবরস্থানের জায়গা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আনোয়ার হোসেন ভুঁইয়া (৪২) একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন মারাত্মক আহত হয়েছেন। আহতদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে নড়িয়া উপজেলার ভুমখাড়া ইউনিয়নের মানাখান গ্রামে।

নিহত আনোয়ার হোসেন ভুঁইয়া মানা খান এলাকার।

আহত রুবেল ঢালী ও নড়িয়া থানা সূত্রে জানা যায়, নড়িয়া উপজেলার মানা খান গ্রামের কবরস্থানের জায়গা নিয়ে স্থানীয় জয়দুল ঢালী ও রুবেল ঢালীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তার জের ধরে গত জুমার নামায়ের পরে রুবেল ঢালীর সঙ্গে জয়দুল ঢালীর তর্ক বিতর্ক হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আজ বুধবার বিকালে রুবেল ঢালী জয়দুল ঢালীর বাড়ির সামনে দিয়ে কদমতলী বাজারে যাওয়ার সময় লোহার কাঠ দিয়ে রুবেল ঢালীকে পেটানো শুরু করে।

এ সময় রুবেল ঢালীর সম্বন্ধী (স্ত্রীর বড়ভাই) আনোয়ার হোসেন ভুঁইয়া তাকে বাঁচাতে আসলে তাকে ও পিটিয়ে মারাত্মক আহত করে। এতে তিনি মারাত্মক আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে আনোয়ার হোসেন ভুঁইয়ার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঢাকা নিয়ে যাওয়ার পথে পদ্মা সেতুতে তিনি মারা যান। এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে জয়দুল ঢালীর বাড়ি ঘরে অগ্নিসংযোগ করে।

নড়িয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভুমখাড়া ইউনিয়নের মানাখান এলাকায় লোহা কাঠ দিয়ে পিটিয়ে দুজনকে মারাত্মক আহত করে। ঢাকা নেওয়ার পথে একজন মারা গেছেন। এ ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে পাঁচটি বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-১ তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম