Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কোচিং সেন্টারে বিছানা, শিক্ষক-ছাত্রীর ধূমপান!

Advertisement

Icon

তানোর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পিএম

কোচিং সেন্টারে বিছানা, শিক্ষক-ছাত্রীর ধূমপান!

ছবি: সংগৃহীত

Advertisement

রাজশাহীর তানোরে ‘ফিজিক্স প্রাইভেট সেন্টারের’ পরিচালক শিক্ষক খাইরুল ইসলাম ছাত্রীদের নিজ হাতে সিগারেট খাওয়াচ্ছেন এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

শিক্ষক খাইরুল ইসলামের ফিজিক্স প্রাইভেট সেন্টারটি তানোর উপজেলার মুন্ডুমালা পৌর বাজারের উত্তরে অবস্থিত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ওই ফিজিক্স প্রাইভেট সেন্টারে শিক্ষক খাইরুল ও এক ছাত্রীর এমন ভিডিও ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়। 

একই সঙ্গে শিক্ষক নামের কলঙ্ক খাইরুলের শাস্তির দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন অভিভাবক মহল থেকে শুরু করে স্থানীয়রা। শিক্ষক খাইরুলের শাস্তির জোর দাবি উঠেছে শিক্ষক সমাজ থেকে শুরু করে সর্বমহলে। সেইসঙ্গে প্রাইভেট সেন্টারে পড়াশোনা হয়, নাকি শিক্ষক ধূমপানসহ নানা অপকর্মে লিপ্ত এমন প্রশ্নও জনমনে।

শিক্ষক খাইরুলের বাড়ি তানোর পৌরসদর এলাকার আমশো গ্রামে। তার শ্বশুরবাড়ি মুন্ডুমালা উত্তরপাড়া গ্রামে। সেই সুবাদে খাইরুল মুন্ডুমালা উত্তরপাড়া মসজিদ সংলগ্ন তিনতলা বাড়ির নিচতলায় প্রাইভেট সেন্টার গড়ে তুলেছেন। বিগত প্রায় তিন বছর ধরে খাইরুল ফিজিক্স প্রাইভেট সেন্টার পরিচালনা করে আসছেন।

ভিডিওতে দেখা যায়, ফিজিক্স প্রাইভেট সেন্টারের রুম রয়েছে। রুমে বিছানায় বসে আছেন শিক্ষক খাইরুল ও তার ডান পাশে বসে আছে এক ছাত্রী। শিক্ষক সাদা রঙের সিগারেট জ্বালিয়ে ওই ছাত্রীর হাতে দেয়। হাতে পেয়ে ওই ছাত্রী সিগারেট টানা শুরু করে। তাদের সামনে আরও কয়েকজনকে কথা বলতে শোনা যায়। ওই ছাত্রী বলে ভিডিও করলে সিগারেট খাব না। তাদের সামনে আরও কয়েকজনকে দেখা যায়, তারাও ধূমপান করছে।

অভিভাবকদের দাবি, মুন্ডুমালা বাজারে প্রায় ২০ বছর ধরে কোচিং সেন্টার পরিচালিত হয়ে আসছে। স্থানীয় কিছু শিক্ষক ও যুবক কোচিং পরিচালনা করে থাকে। সুনামের সঙ্গে কোচিং সেন্টার চলছে, কিন্তু কোনো অপকর্ম ঘটেনি। অথচ খাইরুল মাত্র কয়েক বছরে নানা ধরনের অপকর্মে লিপ্ত। আমরা ছেলে-মেয়েদের ফলাফল ভালো করার জন্য প্রাইভেটে দিয়ে থাকি। আর সেই সুযোগে শিক্ষার্থীদের সরলতার সুযোগ নিয়ে ধূমপানের মতো অপরাধ করছে। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তারা যদি অমানুষের মতো রূপ নেয় তাহলে কী বলার আছে। খাইরুলের মতো শিক্ষককে আইনের আওতায় এনে চরম সাজা দেওয়া দরকার। তাহলে অন্যরা শিক্ষা নিতে পারবে। আর প্রাইভেট সেন্টারে কেন বিছানা থাকবে। সেখানে তো কেউ আরাম করতে যায় না, সবাই পড়তে যায়। অবশ্যই এমন অপকর্মের কারণেই ক্লাশরুমে বিছানা করে রাখা হয়েছে। খাইরুল যে এর চেয়ে ভয়াবহ অপরাধ করেনি এটার তো কোনো গ্যারান্টি নেই। তিনি বিভিন্নভাবে ছাত্রীদের ব্ল্যাকমেইল করেছেন। তা না হলে বিছানা থাকার কথা নয়। আবার ধূমপানের ভিডিও আরেকজনকে দিয়ে করানো হচ্ছে কারণ ওই ছাত্রীকে যাতে ব্ল্যাকমেইল করে নানা অপকর্ম করা যায়। 

স্থানীয়রা জানান, মুন্ডুমালায় বহিরাগতরা এসে আনাচে-কানাচে প্রাইভেট সেন্টার খুলে নানা ধরনের অপকর্ম করছেন। এ ধরনের শিক্ষকরা যেন কোনোদিন প্রাইভেট বা কোচিং সেন্টার খুলতে না পারে সে বিষয়ে কর্তৃপক্ষকে জোরালো ভূমিকা রাখতে হবে। সেই সঙ্গে যত্রতত্রভাবে যেন কোচিং ও প্রাইভেট সেন্টার গড়ে না ওঠে সে দিকেও নজরদারি করতে হবে। 

এ বিষয়ে প্রাইভেট শিক্ষক খাইরুলের মোবাইলে কল দেওয়া হলে বন্ধ পাওয়া যায়।

অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত শিক্ষা অফিসার এসএম মাহমুদ হাসান জানান, দ্রুত সময়ের মধ্যে প্রাইভেট সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, শিক্ষক-শিক্ষার্থীর ধূমপান অত্যন্ত দুঃখজনক ঘটনা। অভিযোগ পেলে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভয় দেখিয়ে ২ যাত্রীর টাকা নিয়ে লাপাত্তা রেল পুলিশ

ভয় দেখিয়ে ২ যাত্রীর টাকা নিয়ে লাপাত্তা রেল পুলিশ

‘শুধু একটা স্নাইপার এর অভাব ছিল’ বলা সেই যুবকের পরিণতি

‘শুধু একটা স্নাইপার এর অভাব ছিল’ বলা সেই যুবকের পরিণতি

ইউপি সদস্যের কাছে প্রতিবন্ধী ভাতার ১২ সিম, টাকা তুলতে গিয়ে আটক

ইউপি সদস্যের কাছে প্রতিবন্ধী ভাতার ১২ সিম, টাকা তুলতে গিয়ে আটক

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবক আটক

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবক আটক

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে ভূমিমন্ত্রীকে

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে ভূমিমন্ত্রীকে

রাজশাহীতে ১০৩টি ককটেল উদ্ধার

রাজশাহীতে ১০৩টি ককটেল উদ্ধার

আরও পড়ুন

দুর্গাপূজার মেলায় গিয়ে অতিরিক্ত মদ্যপান, ২ জনের মৃত্যু

দুর্গাপূজার মেলায় গিয়ে অতিরিক্ত মদ্যপান, ২ জনের মৃত্যু

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম