Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাওনা টাকা চাওয়ায় মা ও তিন ছেলেকে কুপিয়ে জখম

Advertisement

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম

পাওনা টাকা চাওয়ায় মা ও তিন ছেলেকে কুপিয়ে জখম

Advertisement

পটুয়াখালীর বাউফলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মা ও তিন ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নের গোয়ালিয়া বাঘা গ্রামের ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই গ্রামের বাসিন্দা জহিরুল (৩৫), রেজাউল (৩০), খায়রুল (২৭) ও তাদের মা মনোয়ারা বেগম (৫৫)।

আহতদের মধ্যে মনোয়ারা বেগম, জহিরুল, রেজাউল ও খায়রুলকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত জহিরুলের পরিবারের অভিযোগ, কয়েক দিন আগে একই ওয়ার্ডের বাসিন্দা রাসেল মৃধার জমিতে ৬শ টাকা মজুরিতে কাজ করেন জহিরুল। কাজ শেষে পাওনা টাকা চাইলে রাসেল মৃধার নেতৃত্বে ২০-২৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় জহিরুলকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে মা মনোয়ারা বেগম এবং দুই ভাই রেজাউল ও খায়রুলকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মামুনুর রশিদ বলেন, আহত ৪ জনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত রাসেল মৃধার বক্তব্য জানা সম্ভব হয়নি।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাথায় গাছের ডাল পড়ে বিএনপি নেতার মৃত্যু

মাথায় গাছের ডাল পড়ে বিএনপি নেতার মৃত্যু

তরমুজের জমি মাপতে গিয়ে সংঘর্ষ, আহত ১২

তরমুজের জমি মাপতে গিয়ে সংঘর্ষ, আহত ১২

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

বাবার পাশ থেকে ১০ মাসের শিশু গায়েব, খালু গ্রেফতার

বাবার পাশ থেকে ১০ মাসের শিশু গায়েব, খালু গ্রেফতার

অনির্দিষ্টকালের জন্য পরিদর্শন বন্ধ কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার

অনির্দিষ্টকালের জন্য পরিদর্শন বন্ধ কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার

মামার জন্য কিডনি দিতে চান ভাগনে, চাচার জন্য প্রস্তুত ভাতিজি

মামার জন্য কিডনি দিতে চান ভাগনে, চাচার জন্য প্রস্তুত ভাতিজি

আরও পড়ুন

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম