Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মেহেরপুরে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের মিছিল

Advertisement

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম

মেহেরপুরে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের মিছিল

মেহেরপুরে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের মিছিল

Advertisement

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে যুবদলের উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৩ সেপ্টেম্বর) বিকালে গাংনী শহরের হাসপাতাল বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

মিছিলের নেতৃত্ব দেন মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসাইন। মিছিলে যুবদল, ছাত্রদল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন। বক্তব্য দেন জেলা কৃষক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি রেজানুল হক ইমন, সাবেক ছাত্রদল নেতা আব্দুল্লাহ শাওনসহ যুবদল, ছাত্রদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের শান্তি, স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পরও বিভিন্নভাবে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে তারা মনে করেন। তার দাবি, সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে পুশইন কার্যক্রমসহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড নিয়ে দেশের মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, দেশে নানা ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চলছে। অতীতে বিএনপির নেতাকর্মীদের ওপর ব্যাপক হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আমজাদ হোসেন বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা বাড়িতে স্বাভাবিকভাবে ঘুমাতে পারেনি। পুলিশ দিয়ে তাদের হয়রানি করা হয়েছে। অনেক নেতাকর্মীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। আমাকেও কতবার জেলে যেতে হয়েছে, তার হিসাব নেই।

তিনি বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীরা রাজপথে থেকেছেন। ভবিষ্যতেও দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও রাজনৈতিক স্বাধীনতা রক্ষায় তারা রাজপথে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

সমাবেশে জেলা কৃষক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বলেন, দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে দমন-পীড়ন নয়, জনগণের মতামত ও গণতান্ত্রিক অধিকারকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিরোধে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি

ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি

যুবদলের ৬ নেতাকে শোকজ

যুবদলের ৬ নেতাকে শোকজ

আ.লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে রাজধানীতে ছাত্রদলের মিছিল

আ.লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে রাজধানীতে ছাত্রদলের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেফতার দাবি যুবদল সভাপতির

নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেফতার দাবি যুবদল সভাপতির

৭ জেলা ও এক মহানগরে কমিটি দিল যুবদল

৭ জেলা ও এক মহানগরে কমিটি দিল যুবদল

শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি বিদ্যুৎ ও সম্পাদক নজরুল

শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি বিদ্যুৎ ও সম্পাদক নজরুল

আরও পড়ুন

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম