Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি বিদ্যুৎ ও সম্পাদক নজরুল

Advertisement

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম

শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি বিদ্যুৎ ও সম্পাদক নজরুল

Advertisement

শরীয়তপুরে জামাল উদ্দিন বিদ্যুৎকে সভাপতি ও নজরুল ইসলাম মৃধাকে সাধারণ সম্পাদক করে শরীয়তপুর জেলা যুবদলের ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত যুবদলের ভেরিভাইড ফেসবুকে পেজে কমিটির তালিকা প্রকাশ করা হয়।

পাঁচ সদস্যবিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি লিয়াকত হোসেন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক বাদল ও সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম।

বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ কমিটি অনুমোদন করেন। আগামী ৩০ দিনের মধ্যে জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা প্রদান করা হলো।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম