Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নড়াইলে দুপক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

Advertisement

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পিএম

নড়াইলে দুপক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

ছবি: যুগান্তর

Advertisement

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামে দুপক্ষের সংঘর্ষে আহত হাসান শেখ (৪৫) চিকিৎসাধীন মারা গেছেন। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 

হাসান শেখ চরকান্দিপাড়া গ্রামের তারা মিয়া শেখের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে বুধবার সকাল ৯টার দিকে কলাবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার শেখ সোহেল রানা এবং আবেদ গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। দুপক্ষের সংঘর্ষে অন্তত এগারোজন আহত হয়।  

স্থানীয়রা বলছে, ওই সংঘর্ষে গোলাগুলি হয়। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন। নিহত হাসান শেখও গুলিবিদ্ধ ছিলেন। তবে পুলিশ গুলির বিষয়টি নিশ্চিত করতে পারেনি। 

হাসান শেখের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নড়াগাতী থানার ওসি মো. হোসেন আলী বলেন, আমরা ওই এলাকায় অবস্থান করছি। হাসানের লাশ এখনো খুলনা থেকে এলাকায় এসে পৌঁছায়নি। হাসান গুলিবিদ্ধ ছিল কি না আমরা এখনো শতভাগ নিশ্চিত নই। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা করেনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১

নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ

ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ

কিশোরগঞ্জে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

কিশোরগঞ্জে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

আরও পড়ুন

ভাসমান হাটে চার ঘণ্টায় বিক্রি কোটি টাকা

ভাসমান হাটে চার ঘণ্টায় বিক্রি কোটি টাকা

বিয়ের আশ্বাসে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর বাবা স্বীকৃতির দাবি

বিয়ের আশ্বাসে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর বাবা স্বীকৃতির দাবি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন ফয়সল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন ফয়সল

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম