টিউশনি করে বাড়ি ফেরা হলো না জুবায়েরের
Advertisement
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গোপালগঞ্জ সদর উপজেলায় টিউশনি করে বাড়িতে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় জুবায়ের ভূঁইয়া (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার পুখুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করছেন।
জুবায়ের উপজেলার ঘোড়াদাইড় গ্রামের রমজান ভুইয়ার ছেলে। তিনি গোপালগঞ্জ হাজী লাল মিয়া সিটি কলেজের মাস্টার্সের ছাত্র ছিলেন।
নিহতের স্বজনরা জানান, জুবায়ের সকালে টিউশনি শেষ করে বাড়িতে ফিরছিলেন। পূর্বের কথা কাটাকাটির জের ধরে ওই গ্রামের শহীদ মোল্লার ছেলে সোহেল মোল্লার নেতৃত্বে ৭-৮ জন যুবক লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়। এতে জুবায়ের গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি আরও বলেন, ঘটনার পরপরই হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
