নারীকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তোলার সেই ঘটনার বিষয়ে যা জানা গেল
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পিএম
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে এক নারীকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে নিয়ে গেছেন
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে এক নারীকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে নিয়ে গেছেন তার বাবা-মা। তবে ওই নারী তাদের সঙ্গে যেতে রাজি ছিলেন না। এ সময় তাকে ‘যাব না, যাব না’ বলে চিৎকার করতে শোনা যায়। ঘটনাটি দেখতে আশপাশের লোকজন সেখানে জড়ো হন।
রোববার দুপুরে নগরীর কোতোয়ালি থানাধীন চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে এটিকে ‘অপহরণ’ বলে দাবি করছেন।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন নারীসহ একদল লোক ওই নারীর হাত ধরে টানছেন। ওই নারী তাদের সঙ্গে যেতে আপত্তি জানাচ্ছিলেন। একপর্যায়ে তাকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবির বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। পরে জানা যায়, ওই নারীকে তার বাবা-মা নিয়ে গেছেন।
ওসি বলেন, মেয়েটির পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় দুই বছর আগে তার বিয়ে হয়। তবে বিয়ের পর স্বামীর সঙ্গে তার বনিবনা না হওয়ায় তিনি তার এক চাচার বাসায় থাকেন। মেয়েটির পরিবার চায়, তিনি যেন চাচার বাসায় না থেকে মা-বাবার সঙ্গে থাকেন।
তিনি আরও বলেন, ওই নারী ও তার পরিবারের সদস্যদের থানায় আসতে বলা হয়েছে। বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা চলছে।
