Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্বামীর প্রতি ভালোবাসার অনন্য নজির প্রধান শিক্ষক স্ত্রীর

Advertisement

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পিএম

স্বামীর প্রতি ভালোবাসার অনন্য নজির প্রধান শিক্ষক স্ত্রীর

Advertisement

সহকারী শিক্ষক স্বামীর প্রতি ভালোবাসার অনন্য নজির গড়লেন বরিশালের গৌরনদী উপজেলার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্ত্রী মন্দিরা রানী পাল। কিডনি রোগে আক্রান্ত স্বামী সুদাম পালকে সুস্থ করে তুলতে নিজের একটি কিডনি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্ত্রী।

প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে স্বামী উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক সুদাম পাল ও তার স্ত্রী কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্দিরা রানী পাল রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছেছেন।

তাদের এ উদ্যোগের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেক নেটিজেন প্রধান শিক্ষক মন্দিরা রানী পালের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে তার সফলতা ও শিক্ষক দম্পতির সুস্থতা কামনা করেছেন। পাশাপাশি সুদাম পাল ও মন্দিরা রানী পাল দেশবাসীর কাছে তাদের চিকিৎসা সফল হওয়ার জন্য দোয়া চেয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গৌরনদী পৌরসভার বড় কসবা এলাকার বাসিন্দা সুদাম পাল ২০০৩ সালে সহকারী শিক্ষক পদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরিতে যোগদান করেন। ২০০৪ সালে তিনি পটুয়াখালীর গলাচিপা উপজেলা সদরের শিক্ষক মনিন্দ্র পালের মেয়ে মন্দিরা রানী পালকে বিয়ে করেন। বিয়ের পরপরই মন্দিরা রানী পাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে গৌরনদীর খাঞ্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।

বর্তমানে তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে হৃদম পাল অনার্স প্রথম বর্ষে এবং মেয়ে রাই পাল অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত।

সূত্রমতে, ২০১৯ সালে কিডনি রোগে আক্রান্ত হন শিক্ষক সুদাম পাল। প্রথমে বাংলাদেশে এবং পরবর্তীতে ভারতের বিভিন্ন প্রদেশের হাসপাতালে চিকিৎসা নেন তিনি। সম্প্রতি দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা নিলে অভিজ্ঞ চিকিৎসকরা তার কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। এরপর বিভিন্ন স্থানে কিডনির ডোনার খোঁজা শুরু হয়।

কোথাও ডোনার না পাওয়ার একপর্যায়ে স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দেওয়ার জন্য সম্মত হন স্ত্রী মন্দিরা রানী পাল। এজন্য আদালত, আইন ও পররাষ্ট্র  মন্ত্রণালয়ের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। সব প্রক্রিয়া শেষে রোববার সকাল ৮টার দিকে সড়কপথে ভারতের দিল্লির উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন শিক্ষক দম্পতি।

আগামী ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকাল ৩টায় দিল্লিতে চিকিৎসকদের সঙ্গে তাদের চিকিৎসা সংক্রান্ত পরবর্তী কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তীতে কিডনি প্রতিস্থাপন করা হবে।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান মোবাইল ফোনে জানান, ওই শিক্ষক দম্পতি চিকিৎসার জন্য এক মাসের ছুটি নিয়ে ভারতে গেছেন। শিক্ষক সুদাম পাল কিডনি রোগে আক্রান্ত বলে জানি। স্ত্রী তার স্বামীকে কিডনি দান করবেন কিনা জানি না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত

আ.লীগ নেতার গ্রেফতারের প্রতিবাদী পোস্ট শেয়ার করলেন কৃষক দল নেতা

আ.লীগ নেতার গ্রেফতারের প্রতিবাদী পোস্ট শেয়ার করলেন কৃষক দল নেতা

২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী জয়নাল গ্রেফতার

২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী জয়নাল গ্রেফতার

বরিশালে গোপন বৈঠককালে গ্রেফতার ১২

বরিশালে গোপন বৈঠককালে গ্রেফতার ১২

চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি নিয়ে ছুটে এলো শিশুকন্যা

চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি নিয়ে ছুটে এলো শিশুকন্যা

ডিআইজির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

ডিআইজির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

আরও পড়ুন

পেয়ারার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ কিশোরের বিরুদ্ধে

পেয়ারার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ কিশোরের বিরুদ্ধে

পদ্মার ১১ কেজির বাঘাইড় মাছ ১৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি

পদ্মার ১১ কেজির বাঘাইড় মাছ ১৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি

চলন্ত ট্রেনের কোচ থেকে তার চুরি

চলন্ত ট্রেনের কোচ থেকে তার চুরি

পরিবারের তুচ্ছ-তাচ্ছিল্যে সীমান্তের পথে ৩ ছাত্রী, অতঃপর...

পরিবারের তুচ্ছ-তাচ্ছিল্যে সীমান্তের পথে ৩ ছাত্রী, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম