Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নিখোঁজের পরদিন সোনারগাঁয়ে যুবকের লাশ উদ্ধার

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম

নিখোঁজের পরদিন সোনারগাঁয়ে যুবকের লাশ উদ্ধার

Advertisement

নিখোঁজের একদিন পর নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এশিয়ান হাইওয়ের (ঢাকা বাইপাস) কাঁচপুরের ললাটি এলাকায় অলিম্পিক বিস্কুট কারখানার পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম হাবিবুল্লাহ শেখ নাসিম (২৩)। তার বুকের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত হাবিবুল্লাহ শেখ নাসিমের বাড়ি নারায়ণগঞ্জ সদর থানার দেওভোগ এলাকায়। তার পিতার নাম মোশারফ হোসেন।

পুলিশ জানায়, লাশের পকেট থেকে পাওয়া পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে পুলিশ। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে নিহতের ছোট বোন মিলি আক্তার শনাক্ত করেন। ধারণা করা হচ্ছে, হাবিবুল্লাহ শেখ নাসিমকে দুষ্কৃতকারীরা সম্পূর্ণ পরিকল্পিতভাবে হত্যা করে তার লাশ এশিয়ান হাইওয়ের কাঁচপুরের ললাটি এলাকায় অলিম্পিক বিস্কুট কারখানার পাশে ফেলে রেখে যায়।

নিহতের পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার রাত থেকে হাবিবুল্লাহ নিখোঁজ ছিলেন। 

নিহতের ভাগিনা সিফাত বলেন, হাবিবুল্লাহ দেওভোগ এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন। প্রায় দেড় বছর আগে পড়াশোনা ছেড়ে বাবার সঙ্গে ইলেকট্রিশিয়ানের কাজ শুরু করেন। মঙ্গলবার রাতে বাসার কাউকে কিছু না বলে তিনি বাড়ি থেকে বের হন। তারপর আর বাড়ি ফেরেননি।

সোনারগাঁ থানার তালতলা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সেলিম হোসেন বলেন, এশিয়ান হাইওয়ের ললাটি এলাকায় অলিম্পিক বিস্কুট কারখানার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই যুবকের লাশটি উদ্ধার করে। উদ্ধার হওয়া ওই যুবকের বুকের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

Advertisement

Advertisement

আরও পড়ুন

নিখোঁজের পরদিন সোনারগাঁয়ে যুবকের লাশ উদ্ধার

নিখোঁজের পরদিন সোনারগাঁয়ে যুবকের লাশ উদ্ধার

শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ল ২৫ ছাত্রী

শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ল ২৫ ছাত্রী

জাজিরায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, গ্রেফতার ১

জাজিরায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, গ্রেফতার ১

শার্শায় সাড়ে ৭ কোটি টাকার ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১

শার্শায় সাড়ে ৭ কোটি টাকার ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম