Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সেফটি ভালভের ত্রুটি মেরামত

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পিএম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সেফটি ভালভের ত্রুটি মেরামত

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: সংগৃহীত

Advertisement

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের গুরুত্বপূর্ণ সেফটি ভালভের ত্রুটি মেরামত করা হয়েছে। ত্রুটি সমাধানের পর প্রেসার অপারেটেড রিলিফ ভালভের ১৬ মেগাপাসকেল উচ্চচাপে পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আগের রাত থেকে শুরু হওয়া পরীক্ষাটি প্ল্যান্টের মেইন কন্ট্রোল রুম ও ইমার্জেন্সি কন্ট্রোল রুম- উভয় স্থান থেকেই পরিচালনা করা হয়। পরীক্ষার সময় কন্ট্রোল ভালভগুলোর কার্যকারিতা যাচাই করা হয়। এগুলোর কার্যক্রম সন্তোষজনক পাওয়ার পর সংশ্লিষ্ট মেইন সেফটি ভালভের কার্যক্রম ও প্রতিক্রিয়াও পরীক্ষা করা হয়।

পরীক্ষার সময় ভালভের প্রতিক্রিয়া, খোলা ও বন্ধ হওয়ার প্রক্রিয়া, অ্যালার্ম এবং সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম ও পরামিতি পর্যবেক্ষণ করা হয়। অনুমোদিত পদ্ধতি ও প্রয়োজনীয় নিরাপত্তা শর্ত কঠোরভাবে মেনেই পুরো পরীক্ষা সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি।

ড. জায়েদুল হাসান বলেন, পরীক্ষা শুরুর আগে এবং পরীক্ষা চলাকালে যোগাযোগব্যবস্থা, অগ্নিনিরাপত্তা ও বিকিরণ নিরাপত্তাসহ সংশ্লিষ্ট সব নিরাপত্তাব্যবস্থা যাচাই করা হয়। পিওআরভি পরীক্ষার সফল সমাপ্তি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমিশনিং প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। কারণ, রিঅ্যাক্টরের প্রাইমারি সিস্টেমে নিরাপদ চাপ বজায় রাখার সঙ্গে এই ব্যবস্থা সরাসরি সম্পৃক্ত।

তিনি আরও বলেন, নির্ধারিত সময়সূচি বজায় রাখতে গিয়ে নিরাপত্তার সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। কমিশনিং প্রক্রিয়ার পরবর্তী ধাপে প্রায় ১৮ মেগাপাসকেল চাপে আরও একটি পরীক্ষা করার কথা রয়েছে। কমিশনিং দল ধাপে ধাপে প্রতিটি পর্যায় সতর্কতার সঙ্গে যাচাই করে পরবর্তী ধাপে এগিয়ে যাচ্ছে।

এর আগে গত ৩ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে এক সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছিলেন, সেফটি ভালভের ত্রুটির কারণে রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর সময় পিছিয়ে যাচ্ছে। তবে তখন ত্রুটি মেরামত বা বিদ্যুৎ সরবরাহ শুরুর নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাছান

এনপিওসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান জানান, পরবর্তীতে ত্রুটি সমাধানে রাশিয়ার সঙ্গে আলোচনার পর গত ২২ সেপ্টেম্বর পাঁচ সদস্যের একটি রুশ বিশেষজ্ঞ দল রূপপুরে আসে। বাংলাদেশি ও রুশ বিশেষজ্ঞদের যৌথ প্রচেষ্টায় পিওআরভি-এর ত্রুটি সমাধান এবং পরবর্তী পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আইনজীবীদের নিয়ে ‘আপত্তিকর’ বক্তব্য, এমপি শাহাদাত সেলিমকে লিগ্যাল নোটিশ

আইনজীবীদের নিয়ে ‘আপত্তিকর’ বক্তব্য, এমপি শাহাদাত সেলিমকে লিগ্যাল নোটিশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সেফটি ভালভের ত্রুটি মেরামত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সেফটি ভালভের ত্রুটি মেরামত

হবিগঞ্জে শ্রমিক নির্যাতনের প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

হবিগঞ্জে শ্রমিক নির্যাতনের প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

ভান্ডারিয়ায় ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূ্ন্য

ভান্ডারিয়ায় ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূ্ন্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম