Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আইনজীবীদের নিয়ে ‘আপত্তিকর’ বক্তব্য, এমপি শাহাদাত সেলিমকে লিগ্যাল নোটিশ

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পিএম

আইনজীবীদের নিয়ে ‘আপত্তিকর’ বক্তব্য, এমপি শাহাদাত সেলিমকে লিগ্যাল নোটিশ

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। ছবি: সংগৃহীত

Advertisement

আইনজীবীদের বিরুদ্ধে অপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) ওমর ফারুক তুষার নামে লক্ষ্মীপুর জেলা জজ আদালতের এক আইনজীবী এ নোটিশ দেন। নোটিশটি রামগঞ্জে এমপি শাহাদাত সেলিমের গ্রামের বাড়ির ঠিকানায় পাঠানো হয়। 

লিগ্যাল নোটিশে আইনজীবীদের নিয়ে এমপি শাহাদাত সেলিমের বক্তব্যকে মানহানিকর ও অবমাননাকর উল্লেখ করে ৭ দিনের মধ্যে তা লিখিতভাবে প্রত্যাহারসহ প্রকাশ্য ক্ষমা প্রার্থনা করার জন্য বলা হয়। তা না হলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে জানানো হয়েছে।

জানা গেছে, গতকাল বুধবার রামগঞ্জের কচুয়া আহমদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন সেলিম আইনজীবীদের উদ্দেশ্য করে মন্তব্য দেন। ওই বক্তব্যে এমপি বলেন, ‘রাতে আইনজীবীরা দোয়া করে যেন আগামীকাল ২-৪ জন মাদকসেবী পাই ও জামিন করাইতে পারি, যে ভালমন্দ বাজার করে বাড়ি ফিরতে পারি। আইনজীবীরা দু-চার-দশ টাকার বিনিময়ে মাদকসেবীদের জামিন করাইয়া থাকে’।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই বক্তব্য ছড়িয়ে পড়লে লক্ষ্মীপুরের আইনজীবীরা ক্ষুব্দ হয়ে উঠে। এছাড়া স্থানীয় একাধিক আইনজীবী এর প্রতিবাদে পাল্টা পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলেন।

এমপি শাহাদাত হোসেন সেলিমের বক্তব্যে ক্ষুদ্ধ হয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবীর স্বপন তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আপনার এই হুজুরি মন্তব্য ঘৃনাভরে প্রত্যাখান করলাম। আমার মনে হয় আপনি সচেতন অবস্থায় এই মন্তব্য  করেননি। এই মন্তব্য প্রত্যাহার করুন।’ 

চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অ্যাডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমন তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘রিহ্যাবে পাঠানো হোক।’ আর কমেন্টসে শাহাদাত হোসেন সেলিমের বক্তব্যের ফটোকার্ড দিয়ে দেন। 

লিগ্যাল নোটিশকারী অ্যাডভোকেট ওমর ফারুক তুষার জানান, বিচার ব্যবস্থার অন্যতম প্রধান অঙ্গ আইনজীবীদের নিয়ে একজন সংসদ সদস্য ও দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে শাহাদাত সেলিমের ভিত্তিহীন, মনগড়া ও কুরুচিপূর্ণ মন্তব্য অত্যন্ত নিন্দনীয়। তিনি সংবিধানের অনুচ্ছেদ ২৭ এর পরিপন্থী বক্তব্য দিয়ে আইনজীবী সমাজের মান-সম্মান ও সামাজিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষুন্ন করেছেন। উক্ত মানহানিকর বক্তব্যের কারণে বাংলাদেশ দ. বি. ৪৯৯ ও ৫০০ ধারা অনুযায়ী ফৌজদারী অপরাধ সংগঠিত হয়েছে। একইসঙ্গে আইনজীবী সমাজের পেশাগত সুনাম ও মর্যাদার অপূরণীয় ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম সাংবাদিকদের বলেন, ‘লিগ্যাল নোটিশটি এখনো পাইনি, তবে শুনেছি। লিগ্যাল নোটিশ পেলে আমার আইনজীবীকে দিয়ে নিয়ম অনুযায়ী উত্তর পাঠাবো।’

তিনি আরও বলেন, ‘বিদ্যালয়ের অনুষ্ঠানে নিজের দেওয়া বক্তব্যের খন্ডিত অংশ এদিক সেদিক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে বিতর্কিত করা হয়েছে। মূলত মাদকসেবীদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে প্রাসঙ্গিকভাবে উকিলদের নিয়ে মন্তব্য করা হয়। তবে সেটি কারও ইমেজে আঘাত করার উদ্দেশ্যে ছিল না।’


Advertisement

Advertisement

আরও পড়ুন

ফেনীতে ছাত্রদলকর্মীর হাতের আঙ্গুল বিচ্ছিন্ন করল প্রতিপক্ষরা

ফেনীতে ছাত্রদলকর্মীর হাতের আঙ্গুল বিচ্ছিন্ন করল প্রতিপক্ষরা

ডিসেম্বরে কোনো অপশক্তি অস্থিরতা সৃষ্টি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিসেম্বরে কোনো অপশক্তি অস্থিরতা সৃষ্টি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনজীবীদের নিয়ে ‘আপত্তিকর’ বক্তব্য, এমপি শাহাদাত সেলিমকে লিগ্যাল নোটিশ

আইনজীবীদের নিয়ে ‘আপত্তিকর’ বক্তব্য, এমপি শাহাদাত সেলিমকে লিগ্যাল নোটিশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সেফটি ভালভের ত্রুটি মেরামত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সেফটি ভালভের ত্রুটি মেরামত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম