Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফেনীতে ছাত্রদলকর্মীর হাতের আঙ্গুল বিচ্ছিন্ন করল প্রতিপক্ষরা

Icon

সোনাগাজী (ফেনী) দক্ষিণ প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৪:১১ পিএম

ফেনীতে ছাত্রদলকর্মীর হাতের আঙ্গুল বিচ্ছিন্ন করল প্রতিপক্ষরা

আহত ছাত্রদলকর্মী মো. আসিফ। ছবি: সংগৃহীত

Advertisement

ফেনীর সোনাগাজীতে পূর্ব বিরোধের জেরে কুপিয়ে এক ছাত্রদলকর্মীর হাতের আঙ্গুল বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় সাফায়াত (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর বাদাম তলি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ছাত্রদলকর্মীর নাম- মো. আসিফ (২২), তিনি সোনাপুর বাদাম তলী এলাকার স্বপনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আমিরাবাদ ইউনিয়নের মিঝি বাড়ির সেলিমদের সঙ্গে এলাকায় আধিপাত্য বিস্তার নিয়ে ছাত্রদলকর্মী মো. আসিফের  দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরে সেলিম ও মুন্সির নেতৃত্বে ৮-১০ জন যুবদল কর্মী আসিফকে বাড়ি থেকে ডেকে এনে এলোপাতাড়ি কুপিয়ে হাতের তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখান থেকে ফেনী এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বাদীর দেওয়া তথ্য মতে সাফায়াত নামে একজনকে আটক করা হয়েছে। 

Advertisement

Advertisement

আরও পড়ুন

টাঙ্গাইলের ভূঞাপুর জাল স্বাক্ষরে কাউন্সিলর প্রার্থীর ভোটার স্থানান্তরের অভিযোগ

জাল স্বাক্ষরে কাউন্সিলর প্রার্থীর ভোটার স্থানান্তরের অভিযোগ

অনশনের পর নিয়োগপত্র পেলেন ময়মনসিংহের ২০ শিক্ষক, বঞ্চিত ২

অনশনের পর নিয়োগপত্র পেলেন ময়মনসিংহের ২০ শিক্ষক, বঞ্চিত ২

ফেনীতে ছাত্রদলকর্মীর হাতের আঙ্গুল বিচ্ছিন্ন করল প্রতিপক্ষরা

ফেনীতে ছাত্রদলকর্মীর হাতের আঙ্গুল বিচ্ছিন্ন করল প্রতিপক্ষরা

ডিসেম্বরে কোনো অপশক্তি অস্থিরতা সৃষ্টি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিসেম্বরে কোনো অপশক্তি অস্থিরতা সৃষ্টি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম