ঘরের ভেতরে বালতির পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু
Advertisement
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১০:২৮ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
মাদারীপুরের শিবচরে ঘরের ভেতরে বালতির পানিতে ডুবে সাইমা নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাজী করিম শিকদারকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত সাইমা ওই গ্রামের সাইফুল শিকদারের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকালে ঘরে খেলাধুলা করার সময় সবার অজান্তে টয়লেটে রাখা পানিভর্তি বালতিতে পড়ে যায় সাইমা। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনরা বালতি থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন। দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জমিল হোসেন খান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। টয়লেটের বালতিতে জমে থাকা পানিতে শ্বাসরোধেই তার মৃত্যু হয়েছে।
