বিতাড়িত অপরাধীদের দেশে ফেরার সুযোগ নেই: টুকু
Advertisement
যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
যারা অপরাধ করে দেশ থেকে বিতাড়িত হয়েছে, তাদের দেশে ফেরার আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বুধবার (৭ অক্টোবর) বিকালে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ সভার আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী এ সময় বলেন, অপরাধীদের প্রচলিত আইন অনুযায়ী বিচার করা হবে। এটি একটি স্বাভাবিক আইনি প্রক্রিয়া এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকার সেই পথেই কাজ করে যাচ্ছে।
দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি বা হুমকি নেই। সনাতন ধর্মাবলম্বীরা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালন করবেন।
সভায় সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্থানীয় রাজনৈতিক নেতারাও বক্তব্য রাখেন।
এ সময় ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
