Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাগেরহাটে পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে আগুন, স্বাভাবিক কার্যক্রম বন্ধ

Advertisement

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৫ পিএম

বাগেরহাটে পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে আগুন, স্বাভাবিক কার্যক্রম বন্ধ

Advertisement

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে সার্ভার কক্ষের এভিআর মেশিন (অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর)। বন্ধ রয়েছে সেবা প্রদানসহ স্বাভাবিক কার্যক্রম। সোমবার (১৯ অক্টোবর) দিনব্যাপী সেবা নিতে এসে ফিরে গেছেন অনেকেই।

এর আগে রোববার রাতে  সার্ভার কক্ষে থাকা ফায়ার অ্যালার্ম বেজে উঠলে আগুনের বিষয়টি টের পান কর্মকর্তারা। তাৎক্ষণিকভাবে সার্ভার কক্ষ খুলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আগুনে সার্ভার, কম্পিউটার বা অন্যকোনো যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়নি। তবে এভিআর মেশিন নষ্ট হওয়ায় সোমবার সারাদিনই সেবা প্রদান কার্যক্রম অর্থাৎ পার্সপোর্টের ছবি তোলা, আবেদন গ্রহণ ও পার্সপোর্ট ডেলিভারি বন্ধ রয়েছে। ওভারলোডের কারণে এ আগুনের ঘটনা ঘটেছে। এভিআর মেশিনটি সংস্কার করতে দেওয়া হয়েছে। এটি ঠিক হলে আগামী রোববার (২৫ অক্টোবর) থেকে পুনরায় সেবা প্রদান করা যাবে।  মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার পূজার ছুটি এবং শুক্র-শনিবার সরকারি বন্ধ থাকায় গ্রাহকরা তেমন ভোগান্তিতে পড়বেন না বলে জানান বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, মূলত লোডশেডিং শেষে যখন বিদ্যুৎ আসে তখন লোডের পরিমাণ অনেক বেশি ছিল। যার কারণে এই আগুনের ঘটনা ঘটেছে। তবে এভিআর মেশিন পুড়ে গেলেও সার্ভার কক্ষের অন্য কোনো যান্ত্রপাতি বা ডকুমেন্টসের ক্ষতি হয়নি। এভিআর মেশিনটি সংস্কার করতে দেওয়া হয়েছে। আশা করছি ২৫ অক্টোবর থেকে পুনরায় স্বাভাবিক কাযক্রম শুরু করা যাবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ফরিদগঞ্জে জালটাকা দিয়ে কেনাকাটা, ৪ নারী আটক

ফরিদগঞ্জে জালটাকা দিয়ে কেনাকাটা, ৪ নারী আটক

চসিকের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির মামলা, তিনজন কারাগারে

চসিকের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির মামলা, তিনজন কারাগারে

পশু চিকিৎসক ও স্বাস্থ্য সহকারীর হাতে প্রসব, নবজাতকের মৃত্যু

পশু চিকিৎসক ও স্বাস্থ্য সহকারীর হাতে প্রসব, নবজাতকের মৃত্যু

বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব: ডেপুটি স্পিকার

বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব: ডেপুটি স্পিকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম