Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রায়পুর ৫০ শয্যা সরকারি হাসপাতাল

ছাদের পলেস্তারা খসে অল্পের জন্য প্রাণে রক্ষা ডাক্তার-রোগীদের

Advertisement

Icon

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১০:২২ পিএম

ছাদের পলেস্তারা খসে অল্পের জন্য প্রাণে রক্ষা ডাক্তার-রোগীদের

Advertisement

লক্ষ্মীপুরের রায়পুরে গত কয়েক মাস ধরে ৫০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালের পুরাতন ভবনের ছাদের পলেস্তারা খসে পড়েছে। সোমবার দুপুরে ছাদের পলেস্তারা খসে পড়লে অল্পের জন্য মেডিকেল অফিসার ডাক্তার রাইসাসহ ৪ জন রোগী প্রাণে রক্ষা পেয়েছেন। 

গত ১ অক্টোবর দুপুরে হাসপাতালের রেস্টরুমে অবস্থানকালে পাখাসহ পলেস্তারা খসে ডা. ফৌজিয়া মোস্তফার কাঁধের উপর পড়ে। এতে তিনি মারাত্মক আহত হন। পৃথক ঘটনার পর থেকে হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

আজ সোমবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতালের পুরাতন ভবনের নিচতলায় ১২১ নাম্বার কক্ষে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বছর রায়পুর সরকারি হাসপাতালের পুরাতন ঝুঁকিপূর্ণ ভবন এবং ডাক্তারদের আবাসিক ভবনটি ৫০ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছে; কিন্তু গত চার মাস ধরে প্রায় প্রতিটি কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ছে নিচে থাকা কর্তব্যরত ডাক্তার ও রোগীদের উপর। এতে পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর ঝুঁকিপূর্ণ অংশের নিচে থাকা রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসা নিতে এসে এ ধরনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগী ও তাদের স্বজনরা। তাদের দাবি, বড় ধরনের কোনো দুর্ঘটনা বা প্রাণহানি ঘটার আগে হাসপাতালের ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দ্রুত সংস্কারকাজ শুরু করতে হবে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাঈমা নুসরাত জাবীন বলেন, হাসপাতালের পুরাতন ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। অবকাঠামোগত ঝুঁকির বিষয়টি বারবার জানানো হয়েছে। তবে জানানোর পরও ওয়ার্ডসহ বিভিন্ন স্থানের ঝুঁকিপূর্ণ সরঞ্জাম নিয়ে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ না নিলে যেকোনো সময় আরও বড় দুর্ঘটনা ঘটবে। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের অনুরোধ করা হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ফরিদগঞ্জে জালটাকা দিয়ে কেনাকাটা, ৪ নারী আটক

ফরিদগঞ্জে জালটাকা দিয়ে কেনাকাটা, ৪ নারী আটক

চসিকের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির মামলা, তিনজন কারাগারে

চসিকের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির মামলা, তিনজন কারাগারে

পশু চিকিৎসক ও স্বাস্থ্য সহকারীর হাতে প্রসব, নবজাতকের মৃত্যু

পশু চিকিৎসক ও স্বাস্থ্য সহকারীর হাতে প্রসব, নবজাতকের মৃত্যু

বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব: ডেপুটি স্পিকার

বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব: ডেপুটি স্পিকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম