Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদকবিরোধী ম্যারাথনে দৌড়ালেন ৫০ প্রতিযোগী

Advertisement

Icon

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পিএম

মাদকবিরোধী ম্যারাথনে দৌড়ালেন ৫০ প্রতিযোগী

Advertisement

‘মাদকমুক্ত যুবসমাজ, কুঁড়েঘরের অঙ্গীকার’—এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী ম্যারাথন-২০২৬। মাদকমুক্ত সমাজ গঠন, তরুণ প্রজন্মকে সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করা এবং মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে এ আয়োজন করে কুঁড়েঘর ফাউন্ডেশন। চার কিলোমিটারের এ ম্যারাথনে অংশ নেন ৫০ জন প্রতিযোগী।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার মওলানা ভাসানী তিস্তা সেতুর দক্ষিণ পাশে চারমাথা এলাকা থেকে ম্যারাথন শুরু হয়। সেখান থেকে প্রতিযোগীরা দৌড়ে সেতুর উত্তর প্রান্ত ঘুরে আবার চারমাথায় ফিরে আসেন। নির্ধারিত পথ পাড়ি দিয়ে ম্যারাথন সম্পন্ন করেন অংশগ্রহণকারীরা। এ সময় মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং সুস্থ জীবনচর্চার বার্তা তুলে ধরেন আয়োজক ও প্রতিযোগীরা।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা এবং খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে সুস্থ জীবনযাপনে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলা, সৃজনশীলতা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে ইতিবাচক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তারা।

ম্যারাথনে অংশগ্রহণকারী প্রতিযোগীদের জন্য ইভেন্ট জার্সি, খাবার ও পানীয়, সনদপত্র এবং ফিনিশার মেডেলের ব্যবস্থা করা হয়। আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা এবং মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক, দ্য বেস্ট টিচিং একাডেমির পরিচালক ইউশা আহমেদ তালহা, কুঁড়েঘর ফাউন্ডেশনের সভাপতি ফেরদৌস আসিফ, সাধারণ সম্পাদক রুকনুজ্জামান পলাশ, ফাউন্ডেশনের উপদেষ্টামণ্ডলীর সদস্য, স্বেচ্ছাসেবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

কুঁড়েঘর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রুকনুজ্জামান পলাশ বলেন, ‘মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণদের সুস্থ জীবনযাপনে উৎসাহিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার চেষ্টা করছি। ভবিষ্যতেও মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুলিশের নাম ভাঙিয়ে মাদকের অর্থ আদায়, প্রতিবাদ করায় মারধর

পুলিশের নাম ভাঙিয়ে মাদকের অর্থ আদায়, প্রতিবাদ করায় মারধর

হিলিতে মাদকসহ বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার

হিলিতে মাদকসহ বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার

মাদক সেবনের অভিযোগে ছাত্রদল নেতাকে সাময়িক অব্যাহতি

মাদক সেবনের অভিযোগে ছাত্রদল নেতাকে সাময়িক অব্যাহতি

কয়েকজনকে নিয়ে মাদক সেবন করছিলেন ছাত্রদল নেতা, অতঃপর...

কয়েকজনকে নিয়ে মাদক সেবন করছিলেন ছাত্রদল নেতা, অতঃপর...

মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪

মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪

সীমান্তে বানের পানির মতো আসছে মাদক, হোতারা অধরা

সীমান্তে বানের পানির মতো আসছে মাদক, হোতারা অধরা

আরও পড়ুন

শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এটা পাগলেও বিশ্বাস করবে না: রাশেদ খাঁন

শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এটা পাগলেও বিশ্বাস করবে না: রাশেদ খাঁন

দুর্গাপূজা বিভিন্ন সম্প্রদায় একত্রে উপভোগ করে: ব্রিটিশ হাইকমিশনার

দুর্গাপূজা বিভিন্ন সম্প্রদায় একত্রে উপভোগ করে: ব্রিটিশ হাইকমিশনার

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে চাকরিচ্যুত ব্যাংকারদের অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে চাকরিচ্যুত ব্যাংকারদের অবস্থান কর্মসূচি

প্রত্যেক ধর্মই সঠিক পথে চলার শিক্ষা দেয়: প্রতিমন্ত্রী ড. ফরিদ

প্রত্যেক ধর্মই সঠিক পথে চলার শিক্ষা দেয়: প্রতিমন্ত্রী ড. ফরিদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম