Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অসহায় সংখ্যালঘুদের পাশে আলেমরা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১০:০৯ পিএম

অসহায় সংখ্যালঘুদের পাশে আলেমরা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

Advertisement

সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিকতা ও পারস্পরিক সহমর্মিতার বার্তা নিয়ে নারায়ণগঞ্জে অসহায় সংখ্যালঘু পরিবারের পাশে দাঁড়িয়েছেন আলেমরা। 

তাদের উদ্যোগে অসহায় পরিবারগুলোর মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে, যা ধর্ম-বর্ণনির্বিশেষে মানুষের কল্যাণে এগিয়ে আসার একটি দৃষ্টান্ত।

বুধবার ফেদায়ে মিল্লাত ফাউন্ডেশনের উদ্যোগে নারায়ণগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সহায়তা কার্যক্রমে অসহায় মানুষের হাতে নগদ অর্থ তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মাসরুর আহমদ ভূঁইয়া। 

এ সময় উপস্থিত ছিলেন হেফাজতের কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান ও নারায়ণগঞ্জ মহানগর হেফাজতের সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী।

অনুষ্ঠানে মাওলানা মাসরুর আহমদ ভূঁইয়া বলেন, ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ইসলামের শিক্ষা। আমাদের এ উদ্যোগ পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধের একটি অংশ। মানুষের বিপদে পাশে দাঁড়ানোই মানবিকতার প্রকৃত শিক্ষা—এ কার্যক্রমে সেই বার্তাই প্রতিফলিত হয়েছে।

আলেমরা বলেন, সমগ্র সৃষ্টি আল্লাহর পরিবার। তাই সাহায্য-সহযোগিতার ক্ষেত্রে ধর্মীয় পরিচয় প্রতিবন্ধক হওয়া উচিত নয়।  সামাজিক সম্প্রীতি বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার কোনো বিকল্প নেই। বিশেষ করে অসহায় মানুষের সংকটের সময়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া সমাজে আস্থা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুর্গোৎসবে সম্প্রীতির নজির, বরিশালের সব পূজামণ্ডপে রহমাতুল্লাহর অনুদান

দুর্গোৎসবে সম্প্রীতির নজির, বরিশালের সব পূজামণ্ডপে রহমাতুল্লাহর অনুদান

পূজামণ্ডপে গান গেয়ে শাস্তির মুখে পুলিশের এএসআই

পূজামণ্ডপে গান গেয়ে শাস্তির মুখে পুলিশের এএসআই

পূজায় যে কাণ্ড করলেন কাজল

পূজায় যে কাণ্ড করলেন কাজল

‎মণ্ডপে মণ্ডপে বিদায়ের আবহ, সম্প্রীতির প্রার্থনায় বিজয়া দশমী

‎মণ্ডপে মণ্ডপে বিদায়ের আবহ, সম্প্রীতির প্রার্থনায় বিজয়া দশমী

দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার

দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান মঈন খানের

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান মঈন খানের

আরও পড়ুন

কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত

কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত

সাংবাদিক আলিফ হত্যা: প্রাঙ্গণের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

সাংবাদিক আলিফ হত্যা: প্রাঙ্গণের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

খুনের মামলায় একই পরিবারের ৫ জন কারাগারে

খুনের মামলায় একই পরিবারের ৫ জন কারাগারে

বাঁশখালীর অপহৃত ব্যবসায়ী রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার, আটক ৬

বাঁশখালীর অপহৃত ব্যবসায়ী রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার, আটক ৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম