Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ডোবায় মিলল গির্জা থেকে চুরি হওয়া ৪০ কেজির ঘণ্টা

Advertisement

Icon

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১০:১৫ পিএম

ডোবায় মিলল গির্জা থেকে চুরি হওয়া ৪০ কেজির ঘণ্টা

ডোবায় মিলল গির্জা থেকে চুরি হওয়া ৪০ কেজির ঘণ্টা

Advertisement

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের শতবর্ষী রানীখং সাধু যোসেফের খ্রিস্টীয় ধর্মপল্লী থেকে প্রায় ৪০ কেজি ওজনের একটি ঘণ্টা চুরি হয়। ঘটনার দুই দিন পর ওই ঘণ্টা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে শিবগঞ্জ-বিজয়পুর সড়কের পাশের একটি ডোবা থেকে ঘণ্টাটি উদ্ধার করে পুলিশ। এর আগে গত বুধবার (২৮ অক্টোবর) গভীর রাতে ধর্মপল্লীতে এ চুরির ঘটনা ঘটে। ঘণ্টা চুরির পরে ধর্মপল্লী কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করেন।

ধর্মপল্লীর ম্যানেজার পলিনুস রুরাম জানান, রাতে সবাই ঘুমিয়ে পড়েন। ভোরে প্রার্থনার সময় ঘণ্টা বাজাতে গিয়ে তারা সেটি দেখতে পাননি। তখনই বুঝতে পারেন সেটি চুরি হয়ে গেছে। ঘণ্টাটির ওজন প্রায় ৪০ কেজি এবং মূল্য এক লাখ টাকার বেশি।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, চুরি সংঘটিত হওয়ার খবর পাওয়ামাত্রই আমরা ঘটনাস্থলে আসি ও মামলা নিই। আমাদের এসপি স্যারসহ অন্যান্য স্যারও পরিদর্শন করেন। আমরা তৎপরতা বৃদ্ধি করেছি যে কারণে চোর চক্র ঘণ্টাটি দূরে নিতে পারেনি। ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে একটি ডোবার পাশে ফেলে যায়, সেখান থেকে আমরা এটি উদ্ধার করি।

তিনি বলেন, চুরি হওয়া ঘণ্টাটি উদ্ধার করা হলেও চোর চক্রের কেউ গ্রেফতার হয়নি। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে। আশা করছি শিগগিরই তাদের গ্রেফতার করতে সক্ষম হব।

তিনি আরও বলেন, চুরি যাওয়ার পর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ঘণ্টা উদ্ধারে তাগিদ দিয়েছেন। পরবর্তীতে ধর্মপল্লীর নিরাপত্তার স্বার্থে এর আশপাশে বেশ কয়েকটি সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

ডেপুটি স্পিকারের উদ্যোগে প্রশস্ত হলো সড়ক, দেয়ালে সচেতনতার বার্তা

ডেপুটি স্পিকারের উদ্যোগে প্রশস্ত হলো সড়ক, দেয়ালে সচেতনতার বার্তা

ছাত্রী ধর্ষণ: সব সম্পদের বিনিময়ে মুক্তি চান শিক্ষক

ছাত্রী ধর্ষণ: সব সম্পদের বিনিময়ে মুক্তি চান শিক্ষক

জুয়া খেলার অভিযোগে বিএনপি নেতা ও ইউপি সদস্যসহ গ্রেফতার ৬

জুয়া খেলার অভিযোগে বিএনপি নেতা ও ইউপি সদস্যসহ গ্রেফতার ৬

হেলমেট পরা চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাল পুলিশ

হেলমেট পরা চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাল পুলিশ

নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

আরও পড়ুন

৩০ লাখ টাকা দিয়েও দালালদের হাত থেকে তাকে বাঁচানো যায়নি, এখন...

৩০ লাখ টাকা দিয়েও দালালদের হাত থেকে তাকে বাঁচানো যায়নি, এখন...

গরুর হাটের নিয়ন্ত্রণ নিয়েই পাবনায় জোড়া খুন

গরুর হাটের নিয়ন্ত্রণ নিয়েই পাবনায় জোড়া খুন

গ্রেফতার ইউপি সদস্যকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল স্বজনরা

গ্রেফতার ইউপি সদস্যকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল স্বজনরা

দাঁত ব্রাশ করতে গিয়ে নদে পড়ে নিখোঁজ জেলের লাশ মিলল জালে

দাঁত ব্রাশ করতে গিয়ে নদে পড়ে নিখোঁজ জেলের লাশ মিলল জালে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম