Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দাঁত ব্রাশ করতে গিয়ে নদে পড়ে নিখোঁজ জেলের লাশ মিলল জালে

Advertisement

Icon

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১০:২৮ পিএম

দাঁত ব্রাশ করতে গিয়ে নদে পড়ে নিখোঁজ জেলের লাশ মিলল জালে

দাঁত ব্রাশ করতে গিয়ে নদে পড়ে নিখোঁজ জেলের লাশ মিলল জালে

Advertisement

সুন্দরবনের পশুর নদে জালে মিলল মেহেদী (২২) নামে নিখোঁজ এক জেলের লাশ। ট্রলারে জাল-নৌকাসহ সহকর্মীদের সঙ্গে বঙ্গোপসাগরের দুবলার চরে যাওয়ার পথে দাঁত ব্রাশ করতে গিয়ে নদে পড়ে নিখোঁজ হয়েছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় জেলেরা জানান, নিখোঁজের প্রায় ৩৬ ঘণ্টা পর শুক্রবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে মোংলার চিলাবাজার এলাকায় স্থানীয় জেলেদের বেড়জালে তার লাশ আটকে যায়। নিহত মেহেদী বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের ফয়লা বাজার এলাকার বাসিন্দা।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী মামুন শেখ ও ফোরকান শেখ জানান, বিকালে চিলা বাজারসংলগ্ন নদে জেলেরা জাল ফেললে লাশটি ভেসে উঠে জালে আটকে পড়ে। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে চাঁদপাই নৌপুলিশ ফাঁড়িতে জানানো হয়। চিলা ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আজাদুল ইসলাম ও স্থানীয়রা লাশটি উদ্ধারের জন্য চেষ্টা চালান। এমন সময় জেলেদের জালে আটকে গেলে লাশটি পাওয়া যায়।

চাঁদপাই নৌ থানা পুলিশের ওসি মো. মোক্তারুজ্জামান জানান, খবর পেয়ে নৌ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিকাল সাড়ে ৫টার দিকে নদ থেকে লাশটি উদ্ধার করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ মৃতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে দুবলার চরে শুঁটকিপল্লির উদ্দেশে যাওয়ার পথে সিন্দুরতলা এলাকায় নদীর তীরে ট্রলার নোঙর করা অবস্থায় দাঁত ব্রাশ করতে গিয়ে নদে পড়ে নিখোঁজ হন মেহেদী। দিনভর মোংলা ও খুলনার ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

৩০ লাখ টাকা দিয়েও দালালদের হাত থেকে তাকে বাঁচানো যায়নি, এখন...

৩০ লাখ টাকা দিয়েও দালালদের হাত থেকে তাকে বাঁচানো যায়নি, এখন...

গরুর হাটের নিয়ন্ত্রণ নিয়েই পাবনায় জোড়া খুন

গরুর হাটের নিয়ন্ত্রণ নিয়েই পাবনায় জোড়া খুন

গ্রেফতার ইউপি সদস্যকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল স্বজনরা

গ্রেফতার ইউপি সদস্যকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল স্বজনরা

দাঁত ব্রাশ করতে গিয়ে নদে পড়ে নিখোঁজ জেলের লাশ মিলল জালে

দাঁত ব্রাশ করতে গিয়ে নদে পড়ে নিখোঁজ জেলের লাশ মিলল জালে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম